এই পোস্টে প্রকাশ করা হয়েছে West Bengal Council of Higher Secondary Education বোর্ডের Class 11 Semester 1 এর R. K. Narayan এর লেখা ইংরেজি গল্প An Astrologer’s Day Bengali Meaning। পোস্টটির দৈর্ঘ্য যাতে বেড়ে না যায় সেজন্য টেক্সটির সমস্ত উচ্চারণ দেওয়া হল না। শুধুমাত্র কঠিন কঠিন শব্দগুলির উচ্চারণ দেওয়া হল যাতে ছাত্রছাত্রীদের টেক্সটি পড়ে বুঝতে কোনো অসুবিধা না হয়। আশা রাখছি ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হবে।
About Writer: লেখক সম্পর্কে দু-চার কথা
- R. K. Narayan এর পুরো নাম Rasipuram Krishnaswami Iyer Narayanswami (রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণস্বামী)।
- তিনি ১০ই অক্টোবর ১৯০৬ সালে মাদ্রাজ (বর্তমানে চেন্নাই) তামিলনাড়ুতে জন্মগ্রহন করেন।
- তিনি তাঁর কর্মজীবন শুরু করে একজন স্কুলশিক্ষক হিসাবে।
- তাঁর কিছু বিখ্যাত লেখা হল – ‘The English Teacher’, ‘The Guide’, ‘Malgudi Days’ ‘The Bachelor of Arts’, ‘The Man Eater of Malgudi’ ইত্যাদি।
- তিনি ১৯৬০ সালে সাহিত্য একাডেমী, ১৯৬৩ সালে পদ্ম ভূষন, ২০০০ সালে পদ্ম বিভূষণ পুরস্কার পান।
- ১৩ই মে ২০০১ সালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
An Astrologer's Day Bengali Meaning
Punctually (পাংচুয়ালি – যথাসময়ে) at midday he opened his bag and spread out his professional equipment (ইকুইপমেন্ট – জিনিসপত্র), which consisted (কনসিসটেড – গঠিত) of a dozen cowrie shells, a square (স্কোয়ার – চৌকো) piece of cloth with obscure (অবস্কিওর – অস্পষ্ট) mystic charts on it, a notebook and a bundle of palmyra (প্যালমিরা – তালপাতার পান্ডুলিপি) writing.
দুপুরবেলা যথাসময়ে তিনি তার ব্যাগটা খুললেন এবং তার পেশাদারী জিনিসপত্রগুলি বিছিয়ে দিলেন, যাতে ছিল এক ডজন কড়ি, অস্পষ্ট রহস্যময় নকসা কাটা একটা চৌকো কাপড়ের টুকরো, একটা খাতা এবং তাল পাতার পুঁথির একটা বান্ডিল।
His forehead was resplendent (রিসপ্লেনডেন্ট – জ্বলজ্বলে) with sacred (সেক্রেড – পবিত্র) ash and vermilion (ভার্মিলিয়ন – সিঁদুর), and his eyes sparkled (স্পার্কল্ড – চকচক করা)) with a sharp abnormal gleam (গ্লিম – কিরণ) which was really an outcome of a continual searching look for customers, but which his simple clients (ক্লায়েন্টস্ – খদ্দের) took to be a prophetic (প্রোফেটিক – ভবিষ্যদ্বাণীপূর্ণ) light and felt comforted (কমফোর্টেড – স্বস্তি).
তার কপালটা জ্বলজ্বল করছিল পবিত্র ছাই এবং সিঁদুরে, এবং তার চোখ একটা তীক্ষ অস্বাভাবিক কিরনে চকচক করছিল যেটা ক্রমাগত খদ্দের খোঁজার ফলাফল, কিন্তু সেটাকেই তার সাধারন খদ্দেররা ভবিষ্যদ্বাণীপূর্ণ জ্যোতি হিসাবে ভাবত এবং স্বস্তি অনুভব করত।
The power of his eyes was considerably (কনসিডারেবলি – যথেষ্টভাবে) enhanced by their position—placed as they were between the painted forehead and the dark whiskers (হুইস্কারস্ – গোঁফ) which streamed down his cheeks: even a half-wit’s eyes would sparkle in such a setting.
তার চোখের ক্ষমতা যথেষ্ট পরিমানে বেড়ে গিয়েছিল সেগুলির অবস্থানের জন্য – সেগুলি (চোখদুটি) রাখা হয়েছে রং মাখা কপাল এবং কালো গোঁফের মাঝখানে যা তার গাল বরাবর নেমে এসেছে: এমনকি একটি বোকা লোকের চোখও এইরকম অবস্থায় জ্বলজ্বল করত।
To crown the effect he wound a saffron-colored turban (টারবান – পাগড়ি) around his head.
ভাবটাকে আরও সুসজ্জিত করার জন্য সে তার মাথার চারপাশে গেরুয়া রঙের পাগড়ি বেঁধেছিল।
This colour scheme never failed.
এই রঙটা কখনই ব্যর্থ হয় না।
People were attracted (অ্যাট্রাক্টটেড – আকর্ষিত হওয়া) to him as bees are attracted to cosmos or dahlia stalks (স্টক্স – বৃন্ত).
লোকেরা তার কাছে আকর্ষিত হত যেমন মৌমাছিরা আকর্ষিত হয় কসমশ বা ডালিয়া ফুলের ডালে।
He sat under the boughs of a spreading tamarind (ট্যামারিন্ড – তেতুল) tree which flanked (ফ্ল্যাঙ্কড্ – পাশে অবস্থান করা) a path running through the Town Hall Park.
তিনি বসতেন ডালপালা প্রসারিত করা একটা তেতুল গাছের নীচে যেটা ছিল একটা রাস্তার পাশে যা চলে গেছে টাউন হল পার্ক বরাবর।
It was a remarkable (রিমার্কেবল – চমৎকার) place in many ways: a surging crowd (সার্জিং ক্রাউড – উপচে পড়া ভীড়) was always moving up and down this narrow road morning till night.
এটা বিভিন্ন দিক থেকে ছিল চমৎকার একটা জায়গা: একটা উপচে পড়া ভিড় সবসময়ই এই সরু রাস্তাটা দিয়ে এদিক ওদিক যাতায়াত করত সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত।
A variety of trades and occupations (অকুপেশনস্ – পেশা) was represented all along its way: medicine sellers, sellers of stolen hardware and junk (জাঙ্ক – বাদ দেওয়া ভাঙাচোরা জিনিস), magicians and, above all, an auctioneer (অকশনার – নিলামকারি) of cheap cloth, who created enough din (ডিন – হট্টগোল) all day to attract the whole town.
বিভিন্ন ধরনের ব্যবসা ও পেশা এই রাস্তা বরাবর বেড়ে উঠেছিল: ঔষধ বিক্রেতা, চুরি করা যন্ত্রপাতি ও পুরানো জিনিস বিক্রেতা, জাদুকর এবং, সর্বোপরি, একজন সস্তা জামাকাপড়ের নিলামদার, যে সারা দিন যথেষ্ট জোরে জোরে আওয়াজ করত পুরো শহরটাকে আকর্ষিত করার জন্য।
Next to him in vociferousness (ভসিফেরাস্নেস্ – কোলাহল) came a vendor of fried groundnuts, who gave his ware a fancy (ফ্যান্সি – কাল্পনিক) name each day, calling it Bombay Ice-Cream one day, and on the next Delhi Almond, and on the third Raja’s Delicacy, and so on and so forth, and people flocked (ফ্লক্ড – ভিড় করা) to him.
কোলাহল করার দিক থেকে তারপরেই ছিল এক ভাজা চিনাবাদাম বিক্রেতা, যে প্রত্যেক দিন তার পন্যদ্রব্যের এক অভিনব নাম দিত, একদিন এটাকে বলত “বোম্বে আইসক্রিম”, দ্বিতীয় দিন নাম দিত “দিল্লি আমন্ড”, আর তৃতীয় দিনে নাম দিত “রাজু’স ডেলিকেসি” , এবং এই ভাবে চলতেই থাকত, এবং লোকেরা তার কাছে ভিড় জমাত।
A considerable portion of this crowd dallied (ড্যলিড – অগ্রসর হওয়া) before the astrologer too.
এই ভিড়ের একটা উল্লেখযোগ্য অংশ জ্যোতিষীর দিকেও ধীরে ধীরে অগ্রসর হত।
The astrologer transacted (ট্রানজ্যাকটেড – চালান) his business by the light of a flare which crackled (ক্র্যাকেল্ড – চড়চড় শব্দ হওয়া) and smoked up above the groundnut heap nearby.
জ্যোতিষী তার ব্যবসা চালিয়ে যেত একটা মশালের আলোয় যেটা চড়চড় শব্দ করত এবং ধোঁয়া ছাড়ত কাছের চিনাবাদামের স্তুপের উপর।
Half the enchantment (এনচ্যান্টমেন্ট – জাদুময়) of the place was due to the fact that it did not have the benefit of municipal (মিউনিসিপ্যাল – পৌরসভা) lighting.
জায়গাটি অর্ধেক জাদুময় হয়ে উঠেছিল পৌরসভার আলোর সুবিধা না থাকার জন্য।
The place was lit up by shop lights.
জায়গাটি আলোকিত হত দোকানের আলোয়।
One or two had hissing gaslights, some had naked flares stuck on poles, some were lit up by old cycle lamps and one or two, like the astrologer’s, managed without lights of their own.
দু-একজনের ছিল হিসিং গ্যাস লাইট, কিছু লোকের ছিল লাঠিতে বাঁধা উন্মুক্ত আগুনের আলো, কিছু পুরানো সাইকেল বাতি ছিল, আর দু-একজন, জ্যোতিষীর মতো, কোনো আলো ছাড়াই কাজ চালিয়ে নিত।
It was a bewildering (বিউইলডারিং – বিভ্রান্তিকর) criss-cross of light rays and moving shadows.
এটা ছিল আলোক রশ্মি এবং চলমান ছায়ার এক বিভ্রান্তিকর কাটাকুটি।
This suited (স্যুটেড – মানানসই হওয়া) the astrologer very well, for the simple reason that he had not in the least intended to be an astrologer when he began life; and he knew no more of what was going to happen to others than he knew what was going to happen to himself next minute.
এটা জ্যোতিষীর জন্য খুব ভালো মানানসই হয়েছিল, কারন জীবন শুরু করার সময় তার জ্যোতিষী হওয়ার সামান্যতম ইচ্ছেও ছিল না; এবং পরের মুহূর্তে তার নিজের সাথে কী ঘটবে সেটা যেমন তিনি জানতেন না তেমনই অন্যদের সাথে কী ঘটবে সে সম্পর্কেও তার কোনো ধারনা ছিল না।
He was as much a stranger to the stars as were his innocent (ইনোসেন্ট – নির্দোষ) customers.
তার নির্দোষ খদ্দেরদের মতোই তিথিনক্ষত্রের ব্যাপারে তিনিও একেবারে কিছুই জানতেন না।
Yet he said things which pleased (প্লীস্ড – সন্তুষ্ট) and astonished (অ্যাশটোনিস্ড – অবাক করা) everyone: that was more a matter of study, practice and shrewd (শ্রুড – বিচক্ষনী) guesswork.
তবুও তিনি যা কিছু বলতেন তা সকলকে সন্তুষ্ট ও অবাক করত: এটা ছিল অধ্যয়ন, অনুশীলন এবং বিচক্ষনী অনুমানের বিষয়।
All the same, it was as much an honest man’s labour as any other, and he deserved (ডিসার্ভ্ড – যোগ্য) the wages he carried home at the end of a day.
একইভাবে, এটা অন্যান্য লোকেদের মতোই একজন সৎ মানুষের পরিশ্রম ছিল, এবং তিনি তার পারিশ্রমিকের যোগ্য ছিলেন যেটা তিনি দিনের শেষে বাড়িতে নিয়ে আসতেন।
He had left his village without any previous thought or plan.
তিনি তার গ্রাম পরিত্যাগ করেছিলেন কোনো পূর্ব চিন্তাভাবনা বা পরিকল্পনা ছাড়াই।
If he had continued there he would have carried on the work of his forefathers (ফোরফাদারস্ – পূর্বপুরুষ) —namely, tilling the land, living, marrying and ripening (রাইপেনিং) in his cornfield and ancestral (অ্যানসেস্ট্রাল – পৈতৃক) home.
যদি তিনি সেখানেই থাকতেন তাহলে তাকে তার পূর্বপুরুষের কাজকর্মই করতে হত – যেমন, জমি চাষ করা, জীবনযাপন করা, বিয়ে করা এবং তার ভূট্টাক্ষেত ও পৈতৃক বাড়ি পাকা করা।
But that was not to be.
কিন্তু সেগুলি আর করা হল না।
He had to leave home without telling anyone, and he could not rest till he left it behind a couple of hundred miles.
কাউকে না বলেই তাকে ঘর ছাড়তে হল, এবং তিনি ততক্ষন বিশ্রাম নিতে পারেননি যতক্ষন না তিনি এটাকে (গ্রামটাকে) শ-দুয়েক মাইল পিছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন।
To a villager it is a great deal, as if an ocean flowed between.
একজন গ্রামবাসীর কাছে এটা একটা বিরাট ব্যাপার, যেন একটা সাগর মাঝখান দিয়ে বয়ে গেছে (অর্থাৎ একটা মহাসাগর পার করার মতোই)
He had a working analysis (অ্যানালিসিস – বিশ্লেষণ করা) of mankind’s troubles: marriage, money and the tangles (ট্যাঙ্গেলস্ – জট) of human ties.
তিনি মানুষের সমস্যাগুলির বিশ্লেষন করতেন: বিবাহ, টাকাপয়সা এবং মানুষের বন্ধনের জট।
Long practice had sharpened his perception (পারসেপশন – উপলব্ধি).
দীর্ঘ অনুশীলন তার উপলব্ধিটাকে ধারালো করেছিল।
Within five minutes he understood what was wrong.
পাঁচ মিনিটের মধ্যেই তিনি বুঝতে পারতেন সমস্যাটি কী।
He charged three pice per question and never opened his mouth till the other had spoken for at least ten minutes, which provided him enough stuff for a dozen answers and advices.
তিনি প্রতিটি প্রশ্ন পিছু তিন পয়সা করে নিতেন এবং অন্য ব্যক্তিটি অন্তত দশ মিনিট কথা না বলা পর্যন্ত তিনি কখনই তার মুখ খুলতেন না, যা তাকে এক ডজন উত্তর ও উপদেশ দেওয়ার জন্য যথেষ্ট তথ্যের যোগান দিত।
When he told the person before him, gazing (গেজিং – তাকিয়ে থাকা) at his palm (পাম – হাতের তালু), “In many ways you are not getting the fullest results for your efforts,” nine out of ten were disposed (ডিসপোস্ড – একমত হওয়া) to agree with him.
যখন তিনি তার সামনের ব্যক্তিকে বলতেন, তার হাতের তালুর দিকে তাকিয়ে, “কোনো ভাবেই আপনি আপনার পরিশ্রমের যথেষ্ট ফল পাচ্ছেন না”, তখন দশজনের মধ্যে নয়জন তার সাথে একমত হত।
Or he questioned: “Is there any woman in your family, maybe even a distant relative, who is not well disposed towards you?”
অথবা তিনি প্রশ্ন করতেন: “আপনার পরিবারে কি কোনো মহিলা রয়েছে, হতে পারে কোনো দূরসম্পর্কের আত্মীয়, যার সাথে আপনার কোনো মতের মিল নেই?”
Or he gave an analysis of character: “Most of your troubles are due to your nature. How can you be otherwise with Saturn where he is? You have an impetuous (ইমপেটুয়াস – ক্ষিপ্র) nature and a rough exterior (এক্সটেরিওর – বহিরাবরন).”
অথবা তিনি চরিত্রের একটা বিশ্লেষন করতেন: “আপনার বেশিরভাগ সমস্যা আপনার স্বভাবের জন্যই। শনির অবস্থান যা তাতে অন্যরকম হবেই বা কি করে? আপনার রয়েছে একটা ক্ষিপ্র স্বভাব ও একটা রূক্ষ বহিরাবরন।”
This endeared (এনডিয়ার্ড – প্রিয় করা) him to their hearts immediately, for even the mildest of us loves to think that he has a forbidding (ফরবিডিং – বিশ্রী) exterior.
এটা ততক্ষণাৎ তাকে তাদের হৃদয়ে প্রিয় বানিয়ে দিত, কারন এমনকি আমাদের মধ্যে সবচেয়ে নরম স্বভাবের ব্যক্তিরাও ভাবতে ভালোবাসে যে তার একটা বিশ্রী বহিরাবরন আছে।
The nuts-vendor blew out his flare and rose to go home.
বাদাম বিক্রেতা তার আগুন নিভিয়ে দিল এবং বাড়ি যাওয়ার জন্য উঠে দাঁড়াল।
This was a signal for the astrologer to bundle up too, since it left him in darkness except for a little shaft of green light which strayed (স্ট্রেইড – বিপথগামী হওয়া) in from somewhere and touched the ground before him.
এটা জ্যোষিতীর জন্যও একটা সংকেত ছিল গুছিয়ে ফেলার জন্য, যেহেতু এটা তাকে অন্ধকারে ফেলে রাখবে শুধুমাত্র একটা ক্ষীন সবুজ আলো ছাড়া যেটা কোনো একটা জায়গা থেকে এসেছে এবং তার সামনের মাটি স্পর্শ করেছে।
He picked up his cowrie shells and paraphernalia (প্যারাফারনেলিয়া – জিনিসপত্র) and was putting them back into his bag when the green shaft of light was blotted out (ব্লটেড আউট – মুছে যাওয়া); he looked up and saw a man standing before him.
তিনি তার কড়ি এবং সাজসরঞ্জামগুলি তুলে নিলেন এবং সেগুলিকে তার ব্যাগের মধ্যে রাখছিলেন যখন সবুজ আলোর রশ্মিটা কমে গেল; তিনি উপরের দিকে তাকালেন এবং দেখলেন একটা মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে।
He sensed a possible client and said: “You look so careworn (কেয়ারওয়র্ন – দুশ্চিন্তাগ্রস্ত). It will do you good to sit down for a while and chat with me.”
একটা সম্ভাব্য মক্কেল বলে তিনি আঁচ করলেন এবং বললেন: “তোমাকে খুব দুশ্চিন্তাগ্রস্ত লাগছে। এটা তোমার জন্য ভালো হবে যদি তুমি এখানে একটু বসো এবং আমার সাথে গল্প করো।
The other grumbled (গ্রাম্বেল্ড – গজগজ করা) some vague (ভগ – অস্পষ্ট) reply.
অন্যজন গজগজ করতে করতে অস্পষ্টভাবে কিছু উত্তর দিল।
The astrologer pressed his invitation; whereupon (হোয়ারআপন – যার ফলে) the other thrust (থ্রাস্ট – মেলে ধরা) his palm under his nose, saying: “You call yourself an astrologer?”
জ্যোতিষী তাকে আরও কয়েকবার চাপাচাপি করলেন; যার ফলে অন্যজন তার হাতের তালুটা জ্যোতিষীর নাকের নীচে মেলে ধরে বলল: “আপনি নিজেকে একজন জ্যোতিষী বলেন?”
The astrologer felt challenged and said, tilting (টিল্টিং – কাত করা) the other’s palm towards the green shaft of light: “Yours is a nature …” “Oh, stop that,” the other said. “Tell me something worthwhile. . .”
জ্যোতিষী ভাবলেন তাকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে এবং বললেন, অন্যজনের হাতের তালুটা সবুজ আলোর দিকে কাত করে: “তোমার প্রকৃতি…” “ও, বন্ধ করুন এসব,” অন্যজন বলল। “আমাকে কিছু কাজের কথা বলুন…”
Our friend felt piqued (পিক্ড – বিরক্ত). “I charge only three pice per question, and what you get ought to be good enough for your money …”
আমাদের বন্ধু বিরক্ত বোধ করলেন। “আমি প্রত্যেক প্রশ্নের জন্য শুধুমাত্র তিন পয়সা নিয়ে থাকি, এবং তোমার অর্থের বিনিময়ে তুমি যা পাবে তা যথেষ্টই…”
At this the other withdrew his arm, took out an anna and flung it out to him, saying, “I have some questions to ask. If I prove you are bluffing (ব্লাফিং – ঠকানো), you must return that anna to me with interest.”
এইসময় অন্যজন তার হাত সরিয়ে নিল, এক আনা বের করল এবং তার দিকে সেটা ছঁড়ে দিয়ে বলল “আমার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার আছে। যদি আমি প্রমান করি আপনি ঠকাচ্ছেন, তাহলে আপনাকে অবশ্যই ওই আনাটা সুদসমেত আমাকে ফেরত দিতে হবে।”
“If you find my answers satisfactory, will you give me five rupees?”
“যদি তুমি আমার উত্তরে সন্তুষ্ট হও, তাহলে তুমি কি আমাকে পাঁচ টাকা দিবে?”
“No.”
“না।”
“Or will you give me eight annas?”
“অথবা তুমি কি আমাকে আটআনা দিবে?”
“All right, provided you give me twice as much if you are wrong,” said the stranger.
“ঠিক আছে, যদি আপনি ভুল হন তাহলে আপনি আমাকে দ্বিগুন ফেরত দেবেন”, অপরিচিত লোকটি বলল।
This pact was accepted after a little further argument.
এই চুক্তিটা গ্রহন করা হল আরও কিছুটা তর্কবির্তকের পরে।
The astrologer sent up a prayer to heaven as the other lit a cheroot (চুরুট).
জ্যোতিষী স্বর্গের প্রতি একটা প্রার্থনা করল যখন অন্যজন একটা চুরুট ধরালো।
The astrologer caught a glimpse (গ্লিম্পস – ঝলক) of his face by the matchlight.
জ্যোতিষী দেশলাইয়ের আলোয় তার মুখটা এক ঝলক দেখে নিলেন।
There was a pause as cars hooted on the road, jutka (জুটকা) drivers swore at (সোর অ্যাট – গালিগালাজ করা) their horses and the babble (ব্যাবল্ – বকবক করা) of the crowd agitated (অ্যাজিটেটড্ – বিচলিত করা) the semi-darkness of the park.
কিছুক্ষন সব চুপচাপ ছিল কারণ রাস্তায় গাড়ি আওয়াজ করতে করতে যাচ্ছিল, ঘোড়ার গাড়ির চালকরা তাদের ঘোড়াগুলিকে গালিগালাজ করছিল এবং জনতার কোলাহল পার্কের আলো-আঁধারিকে বিচলিত করছিল।
The other sat down, sucking (সুকিং – টানা) his cheroot, puffing (পাফিং – ছাড়া) out, sat there ruthlessly (রুথলেসলি – নির্দয়ভাবে).
অন্য ব্যক্তি বসে পড়ল, তার চুরুটটা টানতে টানতে, ফুঁ দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে, সেখানে বসে রইল কঠোরহৃদয়ে।
The astrologer felt very uncomfortable.
জ্যোতিষী খুব অস্বস্তিবোধ করলেন।
“Here, take your anna back. I am not used to such challenges. It is late for me today. . . .”
“এই নাও, তোমার এক আনা ফেরত নাও। আমি এইরকম চ্যালেঞ্জে অভ্যস্ত নয়। আজ আমার খুব দেরি হয়ে গেছে…”
He made preparations (প্রিপারেশন – প্রস্তুতি) to bundle up. The other held his wrist and said, “You can’t get out of it now. You dragged me in while I was passing.”
তিনি গোছানোর বন্দোবস্ত করছিলেন। অন্যজন তার হাতের কবজিটা ধরল এবং বলল, “আপনি এখন এটা থেকে পালাতে পারবেন না। আপনি আমাকে টেনে নিয়ে এসেছেন যখন আমি যাচ্ছিলাম।”
The astrologer shivered (শিভার্ড – কাঁপতে থাকা) in his grip; and his voice shook and became faint (ফেইন্ট – ক্ষীণ).
জ্যোতিষী তার মুঠির মধ্যে কাঁপতে লাগলেন; এবং তার কন্ঠস্বরও কাঁপতে থাকে এবং ক্ষীণ হয়ে যায়।
“Leave me today. I will speak to you tomorrow.”
“আজ আমাকে ছেড়ে দাও। আমি কাল তোমার সাথে কথা বলব।”
The other thrust his palm in his face and said, “Challenge is challenge. Go on.”
অন্য ব্যক্তি তার হাতের তালুটা তার মুখের সামনে তুলে ধরল এবং বলল, “চ্যালেঞ্জ হল চ্যালেঞ্জই। চালিয়ে যান।”
The astrologer proceeded (প্রসিডেড – এগিয়ে যাওয়া) with his throat drying up. “There is a woman . . .”
জ্যোতিষী তার শুকনো গলাতেই চালিয়ে গেলেন। “একটা মহিলা…”
“Stop,” said the other. “I don’t want all that.
“থামুন,” অন্যজন বলল। “আমি ওসব শুনতে চাই না।
Shall I succeed in my present search or not?
আমি কি আমার বর্তমান খোঁজাখুঁজিতে সফল হব কি হব না?
Answer this and go. Otherwise I will not let you go till you disgorge (ডিসগর্জ – ফেরত দেওয়া) all your coins.”
উত্তর দিন আর যান। নাহলে আমি আপনাকে যেতে দেব না যতক্ষন না আপনি আপনার সমস্ত কয়েন ফেরত দেবেন।”
The astrologer muttered (মাটার্ড – বিরবির করা) a few incantations (ইনক্যানটেশন – মন্ত্র) and replied, “All right. I will speak.
জ্যোতিষী বিরবির করে কিছু মন্ত্র উচ্চারণ করলেন এবং উত্তর দিলেন, “ঠিক আছে। আমি বলব।
But will you give me a rupee if what I say is convincing (কনভিনশিং – বিশ্বাসযোগ্য)?
কিন্তু তুমি কি আমাকে এক টাকা দেবে যদি আমি যেটা বলব সেটা বিশ্বাসযোগ্য হয়?
Otherwise I will not open my mouth, and you may do what you like.”
নাহলে আমি আমার মুখ খুলব না, এবং তুমি যা খুশি করতে পারো।”
After a good deal of haggling (হ্যাগলিং – দর কষাকষি) the other agreed.
দর কষাকষির পরে অন্য ব্যক্তি রাজি হল।
The astrologer said, “You were left for dead. Am I right? “
জ্যোতিষী বললেন, “মেরে ফেলার জন্য তোমাকে ফেলে রাখা হয়েছিল। আমি কি ঠিক বলছি?”
“Ah, tell me more.”
“আহ, আমাকে আরও বলুন।”
“A knife has passed through you once?” said the astrologer.
“একবার একটা ছুড়ি তোমার উপর চালানো হয়েছিল?” জ্যোতিষী বললেন।
“Good fellow!” He bared his chest to show the scar. “What else?”
“বেশ লোক তো আপনি!” সে তার বুক থেকে পোশাকটা সরিয়ে ক্ষতচিহ্নটা দেখাল। “আর কী জানেন?”
“And then you were pushed into a well nearby in the field. You were left for dead.”
“আর তারপর তোমাকে মাঠের কাছের একটা কুয়োতে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। তোমাকে ফেলে রাখা হয় মারা যাওয়ার জন্য।”
“I should have been dead if some passerby had not chanced to peep (পিপ – উঁকি মারা) into the well,” exclaimed the other, overwhelmed (ওভারহোয়েলমড – মগ্ন) by enthusiasm (এনথুজিয়াজম – উদ্দীপনা).
“আমি মরে যেতাম যদি কিছু পথচারি কুয়োর মধ্যে উঁকি না দিত,” অন্যজন চিৎকার করে বলল, উত্তেজনায় ডুবে গিয়ে।
“When shall I get at him?” he asked, clenching his fist.
“কখন আমি তাকে পাব?” সে জিজ্ঞাসা করল, তার মুঠি চেপে ধরে।
“In the next world,” answered the astrologer.
“অন্য জগতে,” জ্যোতিষী উত্তর দিল।
“He died four months ago in a far-off town. You will never see any more of him.” The other groaned on hearing it. The astrologer proceeded :
“সে মারা গেছে চার মাস আগে দূরের এক শহরে। তুমি আর তাকে কখনই দেখতে পাবে না।” অন্যজন এটা শুনে গভীর আর্তনাদ করল। জ্যোতিষী বলা চালিয়ে গেলেন:
“Guru Nayak—”
“গুরু নায়ক-”
“You know my name!” the other said, taken aback (টেকেন অ্যাব্যাক – হতবাক হওয়া).
“আপনি আমার নাম জানেন!” অন্যজন বলল, হতবাক হয়ে।
“As I know all other things. Guru Nayak, listen carefully to what I have to say.
“যেমন আমি আরও অনেক কিছু জানি। গুরু নায়ক, আমি কী বলতে চাই মন দিয়ে শোনো।
Your village is two days’ journey due north of this town. Take the next train and be gone.
তোমার গ্রাম এই শহরের উত্তরে দুদিনের পথ। পরের ট্রেনটা ধরো এবং চলে যাও।
I see once again great danger to your life if you go from home.”
আমি তোমার জীবনে আবার একটা বড়ো বিপদ দেখতে পাচ্ছি যদি তুমি বাড়ি থেকে বের হও।”
He took out a pinch of sacred ash and held it out to him.
তিনি এক চিমটি পবিত্র ছাই নিলেন এবং তার কাছে ধরলেন।
“Rub it on your forehead and go home. Never travel southward again, and you will live to be a hundred.”
“তোমার কপালে এটা ঘষে নাও এবং বাড়ি যাও। দক্ষিন দিকে আর যাত্রা কোরো না, এবং তুমি একশ বছর বাঁচবে।”
“Why should I leave home again?” the other said reflectively (রিফ্লেকটিভলি – চিন্তিতভাবে).
“কেন আমি আবার বাড়ি ছাড়ব?” অন্যজন চিন্তিতভাবে বলল।
“I was only going away now and then to look for him and to choke out his life if I met him.” He shook his head regretfully (রিগ্রেটফুলি – দুঃখজনকভাবে).
“আমি শুধুমাত্র এদিক ওদিক ঘুরে বেড়িয়েছি তাকে খোঁজার জন্য এবং গলা টিপে তার জীবন শেষ করার জন্য যদি আমার সাথে তার দেখা হয়।” সে দুঃখজনকভাবে তার মাথা নাড়াল।
“He has escaped my hands. I hope at least he died as he deserved.”
“সে আমার হাত থেকে পালিয়ে গেছে। আমি আশা করি অন্তত সে মারা গেছে যেভাবে সে মারা যাওয়ার যোগ্য।”
“Yes,” said the astrologer. “He was crushed (ক্রাশড – পিষে দেওয়া) under a lorry.” The other looked gratified (গ্র্যাটিফায়েড – আনন্দিত) to hear it.
“হ্যাঁ,” জ্যোতিষী উত্তর দিল। “সে একটা লরির তলায় চাপা পড়েছে।” এটা শুনে অন্যজনকে আনন্দিত দেখালো।
The place was deserted by the time the astrologer picked up his articles and put them into his bag.
সময়ের সাথে সাথে জায়গাটি ফাঁকা হয়ে গেল, জ্যোতিষী তার জিনিসপত্র তুলে নিলেন এবং সেগুলিকে তার ব্যাগের মধ্যে রাখলেন।
The green shaft was also gone, leaving the place in darkness and silence.
সবুজ আলোটাও উধাও হয়ে গেছে, জায়গাটিকে অন্ধকার ও নীরবতায় রেখে।
The stranger had gone off into the night, after giving the astrologer a handful of coins.
অপরিচিত ব্যক্তিটিও রাত্রিতে অদৃশ্য হয়ে গেছে, জ্যোতিষীকে একমুঠো কয়েন দেওয়ার পরে।
It was nearly midnight when the astrologer reached home.
সময়টা ছিল প্রায় মধ্যরাত্রি যখন জ্যোতিষী বাড়িতে পৌঁচ্ছালো।
His wife was waiting for him at the door and demanded an explanation.
তার স্ত্রী তার জন্য দরজার সামনে অপেক্ষা করছিল এবং দেরি হওয়ার কারন জানতে চাইলো।
He flung the coins at her and said, “Count them. One man gave all that.”
তিনি তার স্ত্রীর দিকে কয়েনগুলি ছুঁড়ে দিলেন এবং বললেন, “এগুলো গুনে দেখো। একটা লোক সব দিয়ে গেছে।”
“Twelve and a half annas,” she said, counting. She was overjoyed.
“সাড়ে বারো আনা,” তিনি বললেন, গুনতে গুনতে। তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন।
“I can buy some jaggery (জ্যাগারি – গুড়) and coconut tomorrow. The child has been asking for sweets for so many days now. I will prepare some nice stuff for her.”
“আমি কাল কিছু গুড় ও নারকেল কিনতে পারি। কয়েকদিন ধরে বাচ্চাটা কিছু মিষ্টির জন্য বায়না করছে। আমি তার জন্য কিছু সুন্দর জিনিস বানাব।”
“The swine has cheated me! He promised me a rupee,” said the astrologer.
“শুয়োর আমাকে ঠকিয়েছে! সে আমাকে একটাকা দেবে বলে প্রতিজ্ঞা করেছিল,” জ্যোতিষী বললেন।
She looked up at him. “You look worried. What is wrong?”
তিনি তার দিকে তাকালেন। “তোমাকে চিন্তিত মনে হচ্ছে। কী সমস্যা হয়েছে?”
“Nothing.”
“কিছু না।”
After dinner, sitting on the pyol*, he told her, “Do you know a great load is gone from me today?
রাতে খাবার খাওয়ার পরে, দাওয়া-তে বসে, তিনি তাকে বললেন, “তুমি কি জানো আজ কত বড়ো বোঝা আমার উপর থেকে নেমে গেল?
Pyol* – ঘরের বাইরের দিকে বা প্রবেশপথের বসার জন্য যে উঁচু সিমেন্ট বা পাথরের বাঁধানো চাতাল থাকে, তাকেই Pyol বলে। আমাদের বাংলায় বাড়ির সামনে যে ‘রোক’ (Rowak) বা উঁচু দাওয়া থাকে, তাকেই দক্ষিন ভারতে Pyol বলে।
I thought I had the blood of a man on my hands all these years.
আমি ভেবেছিলাম এই সমস্ত বছরগুলিতে আমার হাতে একটা মানুষের রক্ত লেগে রয়েছে।
That was the reason why I ran away from home, settled here and married you. He is alive.”
এটাই হল সেই কারন যার জন্য আমি বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম, এখানে স্থায়িভাবে বসবাস করতে শুরু করলাম এবং তোমাকে বিয়ে করলাম। সে বেঁচে রয়েছে।”
She gasped, “You tried to kill!”
তিনি বিস্ময়ে খাবি খেয়ে বললেন, “তুমি খুন করার চেষ্টা করেছিলে!”
“Yes, in our village, when I was a silly youngster. We drank, gambled (গ্যাম্বেলড – জুয়া খেলা) and quarrelled badly one day—why think of it now?
“হ্যাঁ, আমাদের গ্রামে, যখন আমি ছিলাম একজন বোকাসোকা যুবক। আমরা মদ খেয়েছিলাম, জুয়া খেয়েছিলাম আর একদিন খুব খারাপভাবে ঝগড়া করেছিলাম – কেন এসব ভাবছি এখন?
Time to sleep,” he said, yawning (ইয়নিং – হাই তোলা), and stretched himself on the pyol.
এখন ঘুমানোর সময়,” তিনি বললেন, হাই তুলতে তুলতে, এবং দাওয়া-তে শুয়ে পড়লেন।
আরও পড়ুন:
আমাদের সাইটে আপনার মূল্যবান সময় অতিবাহিত করার জন্য ধন্যবাদ। An Astrologer’s Day Bengali Meaning আপনার কেমন লেগেছে তা জানাতে নীচে কমেন্ট করতে ভুলবেন না। তাছাড়াও আমাদের সাইট সম্পর্কে আপনার কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে তা নির্দ্বিধায় জানাতে পারেন।



ভালোই লাগল । XI এবং XII এর সমস্ত Prose , poetry এবং Shakespeare এর গল্প গুলোর Line by line বাংলা মানে দিলে ভালো হতো।
ধন্যবাদ… বাক্যি টেক্সটগুলি খুব শীঘ্রই upload করা হবে।
Thank you
Welcome.
Thanks sir apnaka dhondo bad janai😀😃🤗🤗😇😇😇😇💯👍👋👌👌👌👌🙏
Welcome… Valo theko…
Far better
Thank you
Welcome…
…..An astrologer Day …..text porar bengoli meaning ta valo chilo and story tai bes valo…🙂
Thank you…
Sir ,
Apnar ei bengali meaning ta amake onek valo laglo…….🙂
Thank you…
অন্য সমস্ত linker পড়া গুলির থেকে, এটা অনেকটাই ভালো।
Thank You…
সাধারণ ছাত্রদের পক্ষে খুবই ভালো যারা ইংরেজিতে একটু পিছিয়ে আছে। এইচ এস ৩ সেমিস্টার ইংরেজির উচ্চারণ গুলো একটু দিলে আরো ভালো হতো যেমন অন্যান্য ইংরেজি পাঠ্যাংশে উচ্চারণ গুলো দিয়েছেন।
ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টের জন্য। ভবিষ্যতে সমস্ত টেক্সটের উচ্চারণ দেওয়ার চেষ্টা করব…
The model millionaire jodi etao add kore diten khub valo hoy
Khub taratari upload kora hobe…
Text er meaning ta khub valo chilo sir.
Thank you so much…
Thank you sir