Composed Upon Westminster Bridge Bengali Meaning | William Wordsworth | Bengali Translation | Class 11 | Semester 1 | WBCHSE

নমস্কার বন্ধুরা,
এই পোস্টে প্রকাশ করা হয়েছে West Bengal Council of Higher Secondary Education বোর্ডের Class 11 এর Semester 1 এর কবিতা Composed Upon Westminster Bridge Bengali Meaning। কবিতাটি লিখেছেন William Wordsworth। এই পোস্টে বাংলা মানের সাথে কঠিন উচ্চারণযুক্ত শব্দের আলাদা করে উচ্চারণ ও মানে দেওয়া হয়েছে যাতে ছাত্রছাত্রীদের কবিতাটি পড়তে কোনো অসুবিধা না হয়। আশা রাখছি ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হবে।

Composed Upon Westminster Bridge Bengali Meaning

Earth has not any thing to show more fair (ফেয়ার – সুন্দর):

পৃথিবীর আর কিছু সুন্দর দেখানোর মতো নেই:

Dull (ডাল – অনুভূতিহীন) would he be of soul (সোওল – আত্মা) who could pass by (পাস বাই – অতিক্রম করে চলে যাওয়া)

সে হবে অনুভূতিহীন যে উপেক্ষা করে চলে যাবে

A sight (সাইট – দৃশ্য) so touching (টাচিং – হৃদয়স্পর্শী) in its majesty (ম্যাজেস্‌টি – মহিমা):

একটা দৃশ্যকে যা তার মহিমায় হয় মর্মস্পর্শী:

This city now doth, like a garment (গারমেন্ট – পোশাক), wear

এখন এই শহর, একটা পোষাকের মতো, পরে রয়েছে

The beauty of the morning; silent, bare (বেয়ার – অনাচ্ছাদিত),

সকালের সৌন্দর্য্যতা; নীরব, অনাচ্ছাদিত,

Ships, towers, domes, theatres, and temple lie

জাহাজ, মিনার, গম্বুজ, নাট্যশালা, এবং মন্দির শায়িত রয়েছে

Open unto the fields, and to the sky;

মাঠ পর্যন্ত উন্মুক্তভাবে ছড়িয়ে রয়েছে, এবং আকাশের সীমা পর্যন্ত;

All bright and glittering (গ্লিটারিং – চকচক করছে) in the smokeless air.

সবকিছুই উজ্জ্বল এবং চমকপ্রদ দেখাচ্ছে ধোঁয়াহীন বাতাসে।

Never did sun more beautifully steep (স্টিপ – ভেজানো)

সূর্য কখনই এত সুন্দরভাবে কিরন দেয়নি

In his first splendour (স্প্লেন্‌ডার – উজ্জ্বল দ্বীপ্তি), valley, rock, or hill;

তার প্রথম উজ্জ্বল দ্বীপ্তিতে, উপত্যকা, পাথর, অথবা পাহাড়ে;

Ne’er saw I, never felt, a calm (কাম – শান্তি) so deep!

আমি কখনও দেখিনি, কখনও অনুভবও করিনি, একটা শান্তি এত গভীরভাবে!

The river glideth (গ্লাইডেথ – ধীরে বয়ে চলা) at his own sweet will:

নদী ধীরে ধীরে বয়ে চলেছে তার নিজের ইচ্ছায়:

Dear God! the very houses seem asleep;

হে ঈশ্বর! বাড়িগুলোকেও ঘুমন্ত মনে হচ্ছে;

And all that mighty (মাইটি – মহৎ) heart is lying still!

এবং মহৎ হৃদয়টি মনে হয় এখনও শুয়ে রয়েছে!

কবিতাটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

  • এই কবিতাটি লেখা হয় ১৮০২ সালে যা প্রথম প্রকাশিত হয় ১৮০৭ সালে ‘Poems, in Two Volumes’ সংকলনে।
  • ওয়ার্ডসওয়ার্থ ১৮০২ সালে ৩১ শে জুলাই ফ্রান্সের ডোভার যাওয়ার সময় Westminster Bridge থেকে লন্ডনের ভোরের দৃশ্য দেখে মুগ্ধ হয়ে কবিতাটি লিখেছিলেন।
  • এই কবিতাটি তার চূড়ান্ত রূপ পায় যখন Wordsworth ও তার বোন Dorothy (ডরোথি) ৩ রা সেপ্টেম্বর ১৮০২ সালে ফ্রান্স থেকে ফিরছিলেন
  • এই কবিতাটি হল একটি Sonnet (চতুর্দশপদী কবিতা)
  • প্রথম আট লাইনের (Octave) ছন্দবিন্যাস হল ‘abbaabba’ এবং শেষ ছয় লাইনের (Sestet) ছন্দবিন্যাস হল ‘cdcdcd‘।
  • এই কবিতায় যে নদীটির নাম উল্লেখ করা হয়েছে তার নাম হল টেমস নদী (Thames River)
  • কবিতাটিতে ‘mighty heart’ বলা হয়েছে লন্ডন শহরকে (London City)

আরও পড়ুন:

আমাদের সাইটে আপনার মূল্যবান সময় অতিবাহিত করার জন্য ধন্যবাদ। Composed Upon Westminster Bridge Bengali Meaning আপনার কেমন লেগেছে তা জানাতে নীচে কমেন্ট করতে ভুলবেন না। তাছাড়াও আমাদের সাইট সম্পর্কে আপনার কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে তা নির্দ্বিধায় জানাতে পারেন।

2 thoughts on “Composed Upon Westminster Bridge Bengali Meaning | William Wordsworth | Bengali Translation | Class 11 | Semester 1 | WBCHSE”

Leave a Comment