The Wind Cap Bengali Meaning | Jane Yolen | Class 8 | Lesson 1 | WBBSE

প্রিয় ছাত্রছাত্রী, এই পোস্টে আমরা প্রকাশ করেছি WBBSE বোর্ডের Class 8 এর The Wind Cap Bengali Meaning। গল্পটি লিখেছেন Jane Yolen। পোস্টে টেক্সটির প্রত্যেক লাইনের বাংলা অনুবাদ করে দেওয়া আছে এবং সাথে কঠিন উচ্চারণযুক্ত শব্দের বাংলা উচ্চারণ ও আলাদা করে বাংলা অর্থও দিয়ে দেওয়া হয়েছে যাতে ছাত্রছাত্রীদের গল্পটি পড়ে বুঝতে কোনো অসুবিধা না হয়। আশা করি ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হবে।

About Writer | লেখিকা পরিচিতি

  • Jane Hyatt Yolen হলেন একজন আমেরিকান লেখক এবং শিশুদের বই, কল্পবিজ্ঞান ও লোকগল্পের এডিটর।
  • তিনি ১১ই ফেব্রুয়ারি ১৯৩৯ সালে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন।
  • তিনি ২৮০টির বেশি বই লিখেছেন।
  • তাঁর কিছু বিখ্যাত লেখা হল – ‘The Holocaust Novella’, ‘The Devil’s Arithmetic’, ‘Owl Moon’ ইত্যাদি।

The Wind Cap Bengali Meaning

There was once a lad who wanted to be a sailor but his mother would not let him go to the sea.

একদা একটি ছেলে ছিল যে নাবিক হতে চাইত কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিত না।

“Child, what do you know of sailing?” she would say. 

“বাছা, তুমি জল পথে ভ্রমন সম্পর্কে কী জানো?” তিনি বলতেন।

“You’re a farmer’s son, you know the turn of the seasons and the smell of the soil but you do not know the sea.”

“তুমি একজন কৃষকের ছেলে, তুমি জানো ঋতু পরিবর্তন এবং মাটির গন্ধ কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে জানো না।”

2

Now the boy whose name was Jon, had always obeyed his mother.

এখন ওই ছেলেটি যার নাম জন, সে সবসময় তার মায়ের কথা মান্য করে।

So he went about his farm work with a heavy heart but did not again mention the sea.

তাই সে বিষন্ন হৃদয়ে তার খামারের কাজে চলে গেল কিন্তু আর সমুদ্রের কথা উল্লেখ করল না।

3

One day, he had been walking behind the plough. 

একদিন, সে লাঙলের পিছনে পিছনে হাঁটছিল।

He all but ran over a tiny green turtle on a clod of dirt. 

সে কাদার ডেলা দিয়ে একটা ছোট্ট কচ্ছপকে প্রায় চাপায় দিয়ে দিয়েছিল।

He picked the turtle up and set it on his head where he knew it would be safe.

সে কচ্ছপটিকে তুলে নিল এবং তার মাথায় রাখল যেখানে সে জানত এটা সুরক্ষিত থাকবে।

When he was done with ploughing, Jon plucked the turtle from his head.

যখন তার লাঙল চষা শেষ হল, তখন জন তার মাথা থেকে কচ্ছপটিকে টেনে নামাল।

To his utter surprise he found that, it had turned into a tiny green fairy man that stood upon his palm and bowed.

সম্পূর্ণ আশ্চর্য হয়ে সে দেখল যে, এটা একটা ছোটো সবুজ পরীতে পরিনত হয়েছে যেটা দাঁড়িয়ে আছে তার হাতে উপরে এবং মাথা নত করে আছে।

4

“I thank you for your kindness, tell me your heart’s desire and I’ll grant it to you for saving my life,” said the fairy. 

“আমি তোমাকে ধন্যবাদ জানায় তোমার উদারতার জন্য, আমাকে তোমার মনের ইচ্ছার কথা বলো এবং আমি তোমাকে তা প্রদান করব আমার জীবন বাঁচানোর জন্য।” পরীটি বলল।

Jon bowed back but said nothing. Although his heart yearned to go out to the sea, he did not express his wish.

জনও মাথা নত করল কিন্তু কিছু বলল না। যদিও তার হৃদয় সমুদ্রে যাওয়ার জন্য ছটপট করছিল, তবুও সে তার মনের ইচ্ছার কথা বলল না।

5

The green fairy man could read a heart easily so he said, “I see you wish to go sailing”. Jon’s face answered for him.

সবুজ পরীটি সহজেই মানুষের মনের কথা বুঝতে পারত তাই সে বলল, “আমি দেখতে পাচ্ছি তুমি সমুদ্রে যেতে চাইছ।” জনের মুখটাই তার হয়ে উত্তর দিল।

Let’s Continue

“Since you put me on your head like a hat to keep me safe, I shall give you a different kind of cap in return, the kind sailors most desire.

“যেহেতু তুমি আমাকে তোমার মাথায় একটা টুপির মতো রেখেছিলে আমাকে নিরাপদে রাখার জন্য, তাই এর পরিবর্তে আমি তোমাকে একধরনের টুপি দেব, যেটা নাবিকেরা সবথেকে বেশি পচ্ছন্দ করে।

A cap full of wind. But there’s one warning, no human hand will ever be able to take it off.”

একটা হাওয়া ভরা টুপি। কিন্তু একটা শর্ত আছে, কোনো মানুষের হাত একটা খুলতে পারবে না।”

2

Then with a blink, the fairy man disappeared leaving a striped cap behind.

তারপর চোখের পলকে, পরীটা অদৃশ্য হয়ে গেল ডরা কাটা একটা টুপি রেখে দিয়ে।

Young Jon put the cap on his head and ran home to tell his mother.

যুবক জন টুপিটা তার মাথায় পরে নিল এবং বাড়ির দিকে ছুটল তার মাকে বলার জন্য।

3

“No good will come of the wind cap,” she said.

“এই হাওয়া ভরা টুপি দিয়ে ভালো কিছু হবে না,” তিনি বললেন।

But the lad would have none of her cautions. The very next day, putting on the sailor’s cap, he ran off to the sea.

কিন্তু ছেলেটি তার মায়ের হঁশিয়ারি মানল না। পরের দিন সকালে, নাবিকের টুপিটা পরে, সে সমুদ্রের দিকে ছুটল।

On seeing a ship anchored near the shore, he requested the captain to take him along.

তীরের কাছেই জাহাজ নোঙর করা আছে দেখেই, সে ক্যাপ্টেনকে অনুরোধ করল তাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য।

Thus began his first ever sea voyage!

এইভাবেই শুরু হল তার প্রথম সমুদ্র যাত্রা!

4

Well, the wind cap worked as the fairy had said but that one condition prevailed!

বেশ, হাওয়া ভরা টুপিটা কাজ করছিল যেমনটা পরীটা বলেছিল কিন্তু একটা শর্ত রয়ে গেল।

Now that was both bad and good.

এখন এটার খারাপ ও ভালো দুটি দিকই ছিল।

It was bad because Jon could neither take his cap off before his captain nor at bedtime.

এটা খারাপ ছিল কারণ জন ক্যাপ্টেনের সামনে বা ঘুমতে যাওয়ার সময় তার টুপিটা খুলতে পারবে না ।

And it was good because neither could he lose the cap nor could it be stolen from him.

আর এটা ভালো ছিল কারন সে টুপিটা হারিয়ে ফেলবে না বা এটা তার কাছ থেকে চুরিও যাবে না।

5

Since it was wind that sailors called for, and wind that Jon could supply he soon became very popular.

যেহেতু এটা ছিল হাওয়া যা নাবিকদের দরকার, এবং হাওয়া যেটা জন যোগান দিতে পারত তাই সে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠল।

When he twisted the cap he could summon the east wind and the west wind.

যখন সে টুপিটা মোচড় দিত তখন সে পূর্ব এবং পশ্চিম দিকের বাতাসকে ডাকতে পারত।

He could also turn it to call both the north as well as the south wind.

সে এটাকে ঘুরিয়ে উত্তরদিকের বাতাস ও সেইসাথে দক্ষিন দিকের বাতাসকেও ডাকতে পারত।

The captain would therefore never part with his prized sailor and let him ashore.

তাই ক্যাপ্টেন কখনই তার এই পুরস্কার হিসাবে পাওয়া নাবিককে ছাড়ত না এবং তাকে তীরেও যেতে দিত না।

6

For a year and a day, young Jon did not set foot on land.

এক বছর এবং এক দিনের জন্যও, যুবক জন মাটিতে পা দেয়নি।

He saw nothing but the churning of the waves.

সে ঢেউয়ের উথাল পাথাল ছাড়া আর কিছুই দেখেনি।

Soon there grew in his heart a strong desire to see the land.

খুব তাড়াতাড়িই তার মনের মধ্যে ডাঙা দেখার তীব্র ইচ্ছা জেগে উঠল।

Let’s Continue – 2

“Oh, let me go ashore just for one day,” he begged the captain when they had sighted land.

“ওঃ, আমাকে শুধুমাত্র একদিনের জন্য তীরে যেতে দাও,” সে ক্যাপ্টেনের কাছে অনুরোধ করল যখন সে ডাঙা দেখতে পেয়েছিল।

He promised he would return but the captain was unmoved.

সে কথা দিয়েছিল যে সে আবার ফিরে আসবে কিন্তু ক্যাপ্টেন অবিচল রইল।

However, Jon could not stop dreaming of the land.

যাইহোক, জন ডাঙার স্বপ্ন দেখা থামাল না।

2

One quiet afternoon, he lay fast asleep and fell to dreaming again.

একদিন শান্ত বিকেলে, সে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল এবং আবার স্বপ্ন দেখতে আরম্ভ করেছিল।

Unknown to him, the ship stood offshore from his old farm.

তার অজান্তেই, জাহাজটি তার পুরোনো খামার বাড়ির খুব কাছেই দাঁড়িয়েছিল।

In Jon’s dream the seasons turned rapidly and as each turned, so did Jon in his bed.

জনের স্বপ্নে ঋতুগুলো খুব তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছিল এবং প্রত্যেকটা ঋতু যখন পাল্টাচ্ছিল, তখন জনও তার বিছানায় এপাশ ওপাশ করছিল।

Consequently, the cap on his head twisted round and about.

ফলে, তার মাথার টুপিটাও এদিক ওদিক মোচড় খেতে লাগল।

It called up a squall from the clear sky that hit the ship without a warning.

এটা পরিষ্কার আকাশ থেকে একটা প্রবল ঝড় ডেকে আনল যেটা জাহাজকে আঘাত করল কোনো সতর্কতা ছাড়ায়।

3

The wind had been whirling about the boat tearing the sails and snapping the spars.

বাতাস জাহাজটির চারপাশে পাক খেতে খেতে পাল ও মাস্তুলগুলিকে ভেঙে দিল।

“It’s his fault,” the sailors cried. They shouted in anger and fear and tried to rip the cap off his head.

“এটা তার ভুল,” নাবিকের চিৎকার করে উঠল। তারা রাগ এবং ভয়ে চিৎকার করতে লাগল এবং তার মাথা থেকে টুপিটা খুলে ফেলতে চেষ্টা করল।

4

Well, they were unsuccessful, for it was a fairy cap.

বেশ, ওরা অসফল হল, কারন এটা ছিল একটা জাদু টুপি।

They pulled it and twisted it and so the squall became a storm, the mightiest they had ever seen.

তারা এটাকে টানতে লাগল এবং এটাকে মোচড় দিতে লাগল আর তাই প্রবল হাওয়া পরিণত হল একটা তীব্র ঝড়ে, তাদের দেখা সবথেকে শক্তিশালি ঝড়ে।

The captain order his men to bring Jon before him.

ক্যাপ্টেন তার লোকেদের আদেশ দিল জনকে তার সামনে আনার জন্য।

In anger, he grabbed him by the tail of his striped cap, twisted him thrice and flung him out to the sea.

রাগে, তিনি তাকে তার ডরাকাটা টুপিটার সামনের দিকটা ধরে তিনবার ঘোরালেন এবং তাকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিলেন।

But the winds called up by the cap spun the ship three times around.

কিন্তু টুপিটার দ্বারা ডাকা ঝড়টা জাহাজটিকে তিনবার বনবন করে ঘুরিয়ে দিল।

5

As Jon went under the waves, the cap came off his head.

যখন জন ঢেউয়ের তলায় গিয়ে পড়ল, তার মাথা থেকে টুপিটা খুলে গেল।

Soon the storm stopped, and Jon swam ashore. The cap followed him.

শীঘ্রই ঝড়টা থেমে গেল, এবং জন তীরে সাঁতরে আসল। টুপিটাও তার পিছনে পিছনে আসল।

When he got to the land, Jon picked up the cap and ran home to his mother and farm.

যখন সে ডাঙায় পৌঁচ্ছল, জন টুপিটা তুলে নিল এবং দৌড়ে সে তার মা এবং খামার বাড়ির দিকে চলে গেল।

6

Again in the winter, when the snow lay heavy on the fields, he began to dream of the sea.

আবার শীতের সময়, যখন মাঠের মধ্যে প্রচন্ড বরফ পরল, তখন সে সমুদ্রে যাওয়ার স্বপ্ন দেখল। 

Jon went to the wardrobe, got out the fairy cap and stared at it for a long moment.

জন জামাকাপড় রাখার আলমারির কাছে গেল, জাদু টুপিটা বের করল এবং অনেকক্ষন ধরে এটার দিকে তাকিয়ে থাকল।

Tucking it in his shirt, he ran out to the field.

সেটাকে সে তার জামার মধ্যে গুঁজে নিয়ে, সে মাঠের দিকে দৌড়ে গেল।

He placed the wind cap under a stone where he knew the fairy man would find it.

সে হাওয়া টুপিটা একটা পাথরের তলায় রাখল যেখানে সে জানত পরীটা এটাকে খুঁজে পাবে।

Then he left again for the seas.

তারপর সে আবার সমুদ্রের জন্য বেড়িয়ে পড়ল।

7

For the rest of his life, Jon spent half the year on a ship and half on the shore till at last he owned his own boat and a hundred acre farm land.

তার জীবনের বাকি সময়, জন অর্ধেক বছর জাহাজে কাটাত এবং অর্ধেক বছর তীরে যতক্ষন না অবশেষে তার নিজের একটা নৌকো ও একশ একর খামার জমি হল।

From then on he came to be known as Captain Turtle for he was as much at home on the water as he was on the land.

তখন থেকে সে ক্যাপ্টেন টার্টেল বলে পরিচিত হল কারন সে জলে যতটা স্বচ্ছন্দ বোধ করত ততটাই সে ডাঙাতেও স্বচ্ছন্দ বোধ করত।

Read More: আরও পড়ুন

আমাদের সাইটে আপনার মূল্যবান সময় অতিবাহিত করার জন্য ধন্যবাদ। The Wind Cap Bengali Meaning আপনার কেমন লেগেছে তা জানাতে নীচে কমেন্ট করতে ভুলবেন না। তাছাড়াও আমাদের সাইট সম্পর্কে আপনার কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে তা নির্দ্বিধায় জানাতে পারেন।

4 thoughts on “The Wind Cap Bengali Meaning | Jane Yolen | Class 8 | Lesson 1 | WBBSE”

    • আপনি ঠিকই বলেছেন। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইছি।
      আমাদের সূচিত করার জন্য আপনাকে ধন্যবাদ।

      Reply

Leave a Comment