এই পোস্টে প্রকাশ করা হয়েছে WBBSE বোর্ডের Class 10 এর Sea Fever Extra Question Answer। এখানে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেওয়া হয়েছে। কবিতাটি লিখেছেন John Masefield।প্রতিটি প্রশ্নের বাংলা অনুবাদসহ প্রতিটি উত্তরেরও বাংলা অনুবাদ দেওয়া হয়েছে যাতে ছাত্রছাত্রীদের প্রশ্নোত্তরগুলি পড়ে বুঝতে কোনো অসুবিধা না হয়। সাথে মাধ্যমিকে আসা প্রশ্নগুলিকেও দিয়ে দেওয়া হয়েছে। আশা রাখছি ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হবে।
Sea Fever Textbook Questions Answers – Click Here
Sea Fever Extra Question Answer
1) Which word in the poem tells you that this is not going to be the first voyage of the poet? Why does the poet ask for a star? [MP 2023] (কবিতার কোন শব্দটি থেকে বোঝা যায় যে এটি কবির প্রথম সমুদ্রযাত্রা নয়? কবি কেন একটি তারা চেয়েছেন?)
Ans: The word ‘again’ in every stanza of the poem tells that this is not the first voyage of the poet.
The poet asks for a star to guide the ship in the right direction during the voyage.
(কবিতার প্রতিটি স্তবকে থাকা ‘again’ শব্দটি বুঝিয়ে দেয় যে এটি কবির প্রথম সমুদ্রযাত্রা নয়। সমুদ্রযাত্রার সময় জাহাজটিকে সঠিক পথে পরিচালিত করার জন্য কবি একটি তারা চেয়েছেন।)
2) What does the poet ask for at the end of his journey? [MP 2023] / What does the poet want after the long voyage? (যাত্রার শেষে কবি কী চান? / দীর্ঘ সমুদ্রযাত্রার পর কবি কী চান?)
Ans: At the end of his journey the poet wants to hear a merry yarn from a fellow-rover and to have a sweet sleep.
(যাত্রার শেষে কবি একজন সহনাবিকের কাছ থেকে একটি মজার গল্প শুনতে চান এবং শান্তিতে একটি মিষ্টি ঘুম দিতে চান।)
3) During what time of the day does the poet wish to go down to the seas? [Textbook Que.] / When does the poet want to set out on his voyage? (কবি দিনের কোন সময়ে সমুদ্রে যেতে চান? / কবি কখন তাঁর সমুদ্রযাত্রা শুরু করতে চান?)
Ans: The poet wishes to go down to the seas in the early morning when there will be grey mist at the sea’s face.
(কবি খুব ভোরে সমুদ্রে যেতে চান, যখন সমুদ্রের ওপর ধূসর কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকবে।)
4) What kind of day does the poet prefer for sailing? [Textbook Que.] (কবি সমুদ্রযাত্রার জন্য কেমন দিন পছন্দ করেন?)
Ans: The poet prefers a windy day with the white clouds flying across the sky.
(কবি এমন একটি ঝোড়ো দিন পছন্দ করেন যেখানে আকাশের বুক চিরে সাদা মেঘ উড়ে চলে।)
5) What does the poet prefer to hear from a fellow rover? [Textbook Que.] (কবি তাঁর সহনাবিকের কাছ থেকে কী শুনতে পছন্দ করেন?)
Ans: The poet prefers to hear a merry yarn from a fellow rover.
(কবি তাঁর সহনাবিকের কাছ থেকে একটি মজার গল্প শুনতে পছন্দ করেন।)
6) Why must the poet go down to the seas again? / Where does the poet resolve to go? (কবিকে কেন আবার সমুদ্রে যেতেই হবে? / কবি কোথায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন?)
Ans: The poet must go down to the sea again because he feels a deep attraction for the sea and the sailor’s life. The sea calls him irresistibly, and he longs to enjoy its beauty, freedom, and adventure.
(কবিকে আবার সমুদ্রে যেতেই হবে কারণ তিনি সমুদ্র এবং নাবিকের জীবনের প্রতি এক গভীর আকর্ষণ অনুভব করেন। সমুদ্র তাকে অপ্রতিরোধ্যভাবে ডাকে, এবং তিনি এর সৌন্দর্য, স্বাধীনতা ও অ্যাডভেঞ্চার উপভোগ করার জন্য ব্যাকুল হয়ে ওঠেন।)
7) What does the poet ask for his journey? (কবি তাঁর সমুদ্রযাত্রার জন্য কী চেয়েছেন?)
Ans: The poet asks a tall ship, a guiding star, wind’s song, a windy day with white clouds flying, crashing waves, crying sea-gulls, a merry yarn from a fellow sailor, a peaceful sleep and a sweet dream at the end of the voyage.
(কবি তাঁর সমুদ্রযাত্রার জন্য একটি লম্বা জাহাজ, একটি দিকনির্ণয়কারী তারা, বাতাসের গান, সাদা মেঘ উড়তে থাকা একটি ঝোড়ো দিন, আছড়ে পড়া ঢেউ, শঙ্খচিলের চিৎকার, একজন সহনাবিকের কাছ থেকে একটি মজার গল্প এবং সমুদ্রযাত্রা শেষে একটি শান্ত ঘুম ও মধুর স্বপ্ন চেয়েছেন।)
8) “… a star to steer her by” – Which star is referred here? Why does the poet ask for the star? (এখানে কোন তারার কথা বলা হয়েছে? কবি কেন তারাটি চেয়েছেন?)
Ans: In the above line the Pole Star is referred here.
The poet asks for the star to guide the ship in the right direction during the voyage.
(উপরের উক্ত লাইনটিতে ধ্রুবতারার কথা বলা হয়েছে। সমুদ্রযাত্রার সময় জাহাজটিকে সঠিক পথে পরিচালিত করার জন্য কবি তারাটি চেয়েছেন।)
9) How does the star help the poet’s ship? (তারাটি কীভাবে কবির জাহাজকে সাহায্য করে?)
Ans: The star helps the poet’s ship by serving as a guide during the voyage. It enables the sailor to navigate safely and steer the ship in the proper direction on the open sea.
(তারাটি সমুদ্রযাত্রার সময় পথপ্রদর্শক হিসেবে কাজ করে কবির জাহাজকে সাহায্য করে। এটি নাবিককে নিরাপদে সমুদ্র পাড়ি দিতে এবং খোলা সমুদ্রে জাহাজটিকে সঠিক দিকে চালনা করতে সাহায্য করে।)
10) What does the poet ask for before starting his voyage? / What kind of ship does the poet need to start his journey? (সমুদ্রযাত্রা শুরুর আগে কবি কী চেয়েছেন? / যাত্রা শুরু করার জন্য কবির কেমন জাহাজের প্রয়োজন?)
Ans: Before starting his voyage, the poet wants a tall ship and a star to guide the ship in the right direction during the voyage.
(সমুদ্রযাত্রা শুরু করার আগে, কবি একটি লম্বা জাহাজ এবং সমুদ্রযাত্রার সময় জাহাজটিকে সঠিক পথে পরিচালিত করার জন্য একটি দিকনির্ণয়কারী তারা চেয়েছেন।)
11) What is meant by ‘wheel’s kick’?
Ans: “Wheel’s kick” means the jerk or movement of the ship’s steering wheel while sailing.
(“Wheel’s kick”-এর অর্থ হলো সমুদ্রযাত্রার সময় জাহাজের স্টিয়ারিং হুইলের ঝাঁকুনি বা নড়াচড়া।)
12) What can the poet not deny? / Why cannot the call of the tide be denied? (কবি কী অস্বীকার করতে পারেন না? / জোয়ারের আহ্বান কেন অস্বীকার করা যায় না?)
Ans: The poet cannot deny the call of the tide because it is so clear and wild.
(কবি জোয়ারের আহ্বান অস্বীকার করতে পারেন না কারণ এটি অত্যন্ত স্পষ্ট এবং বন্য।)
13) What will the poet see on a windy day? (কবি ঝোড়ো দিনে কী দেখতে পাবেন?)
Ans: On a windy day, the poet will see white clouds flying in the sky. This lively scene adds to the beauty and excitement of the sea voyage.
(ঝোড়ো দিনে, কবি আকাশে সাদা মেঘ উড়ে যেতে দেখবেন। এই প্রাণবন্ত দৃশ্যটি সমুদ্রযাত্রার সৌন্দর্য এবং উত্তেজনাকে আরও বাড়িয়ে তোলে।)
14) What is referred to as ‘whetted knife’ and what is the meaning of the comparison? / To what is the wind compared to? (‘Whetted knife’ বলতে কী বোঝানো হয়েছে এবং এই উপমার অর্থ কী? / বাতাসকে কিসের সাথে তুলনা করা হয়েছে?)
Ans: The cold, biting sea wind is referred to as ‘whetted knife’.
It means the freezing sea wind is so sharp that it cuts into the skin like a blade.
(সমুদ্রের ঠান্ডা, তীব্র বাতাসকে ‘Whetted knife’ বলে অভিহিত করা হয়েছে। এর অর্থ হলো সমুদ্রের হাড়কাঁপানো বাতাস এতই ধারালো যে তা ছুরির মতো শরীরে এসে বিঁধে।)
15) Why does the poet want to hear a merry tale from a fellow rover? (কবি কেন সহনাবিকের কাছ থেকে একটি মজার গল্প শুনতে চান?)
Ans: The poet wants to hear a merry tale from a fellow rover to remove monotony of the journey and also make the voyage enjoyable.
(কবি তাঁর সহনাবিকের কাছ থেকে একটি মজার গল্প শুনতে চান যাতে যাত্রাপথের একঘেয়েমি দূর হয় এবং সমুদ্রযাত্রাকে আনন্দদায়ক করে তোলা যায়।)
16) What does the poet want from his accompanying sailor? (কবি তাঁর সঙ্গী নাবিকের কাছ থেকে কী চেয়েছেন?)
Ans: The poet wants a merry tale from his accompanying sailor.
(কবি তাঁর সঙ্গী নাবিকের কাছ থেকে একটি মজার গল্প চেয়েছেন।)
17) What type of life does the poet prefer? / What kind of life does the poet want to lead? / What type of life does the poet prefer and why? (কবি কেমন জীবন পছন্দ করেন? / কবি কেমন জীবন যাপন করতে চান? / কবি কী ধরনের জীবন পছন্দ করেন এবং কেন?)
Ans: The poet prefers a wandering vagrant gypsy life because he does not like to keep himself confined to the narrow boundary of domestic life.
(কবি যাযাবর জিপসি জীবন পছন্দ করেন কারণ তিনি নিজেকে গার্হস্থ্য জীবনের সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ রাখতে পছন্দ করেন না।)
18) Why does the poet use the word ‘again’? (কবি ‘again’ শব্দটি কেন ব্যবহার করেছেন?)
Ans: The poet uses the word ‘again’ to show that he has already experienced sea voyage and wishes to go back to it because of his deep love for the sea.
(কবি ‘again’ শব্দটি ব্যবহার করেছেন এটা বোঝাতে যে, তিনি ইতিমধ্যেই সমুদ্রযাত্রার অভিজ্ঞতা অর্জন করেছেন এবং সমুদ্রের প্রতি তাঁর গভীর ভালোবাসার কারণে তিনি পুনরায় সেখানে ফিরে যেতে চান।)
19) What is meant by ‘fellow-rover’? (‘Fellow-rover’ বলতে কী বোঝানো হয়েছে?)
Ans: The phrase ‘fellow-rover’ means accompanying sailor.
(‘Fellow-rover’ শব্দগুচ্ছটির অর্থ হলো সঙ্গী নাবিক।)
20) What does the phrase ‘vagrant gypsy life’ mean? (‘Vagrant gypsy life’ শব্দগুচ্ছটির অর্থ কী?)
Ans: The phrase ‘vagrant gypsy life’ means a free, wandering and adventurous life without a permanent home and fixed routine.
(‘Vagrant gypsy life’ শব্দগুচ্ছটির অর্থ হলো কোনো স্থায়ী ঠিকানা বা নির্দিষ্ট রুটিন ছাড়া একটি মুক্ত, ভবঘুরে এবং দুঃসাহসিক জীবন।)
Read More | আরও পড়ুন
আমাদের সাইটে আপনার মূল্যবান সময় অতিবাহিত করার জন্য ধন্যবাদ। Sea Fever Extra Question Answer আপনার কেমন লেগেছে জানাতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তাছাড়া আমাদের সাইট নিয়ে আপনাদের কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে তা নির্দ্বিধায় জানাতে পারেন।


