এই পোস্টে প্রকাশ করা হয়েছে WBBSE বোর্ডের Class 10 এর My Own True Family Extra Question Answer। এখানে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেওয়া হয়েছে। কবিতাটি লিখেছেন Ted Hughes। প্রতিটি প্রশ্নের বাংলা অনুবাদসহ প্রতিটি উত্তরেরও বাংলা অনুবাদ দেওয়া হয়েছে যাতে ছাত্রছাত্রীদের প্রশ্নোত্তরগুলি পড়ে বুঝতে কোনো অসুবিধা না হয়। সাথে মাধ্যমিকে আসা প্রশ্নগুলিকেও দিয়ে দেওয়া হয়েছে। আশা রাখছি ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হবে।
My Own True Family Textbook Questions Answers – Click Here
My Own True Family Extra Question Answer
1) How did the oak-trees threaten the poet if he failed to promise to plant two oak-trees in place of every felled oak-tree? (MP 2024) / What would happen to the poet if he failed to make the promise? (Textbook Question) (ওকগাছগুলো কবিকে কীভাবে হুমকি দিয়েছিল যদি তিনি প্রতিটি কাটা ওক গাছের পরিবর্তে দুটি ওক গাছ লাগানোর প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হতেন?)
Ans: The oak-trees threatened the poet that if he failed to promise to plant two oak-trees for every felled oak-tree, the black oak bark would wrinkle over him and keep him imprisoned. He would never be able to escape from there and would die.
(ওক গাছগুলো কবিকে হুমকি দিয়েছিল যে, তিনি যদি প্রতিটি কাটা ওক গাছের পরিবর্তে দুটি ওক গাছ লাগানোর প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হয়, তবে কালো ওক গাছের ছাল তাঁর ওপর ভাঁজ সৃষ্টি করবে এবং তাকে বন্দী করে রাখবে। তিনি সেখান থেকে কখনই পালাতে পারবে না এবং মারা যাবে।)
2) How did the dream alter the poet? (MP 2024) / “but my heart was tree” – Why did the poet’s heart become a tree? (কীভাবে স্বপ্নটা কবিকে পরিবর্তন করে দিয়েছিল? / কেন কবির হৃদয় একটা গাছে পরিণত হয়েছিল?)
Ans: The dream changed the poet completely. In his dream, he realized the suffering of trees because of human cruelty and understood their importance. After waking up, he felt a lifelong responsibility to protect them. (So, his heart became a tree)
(স্বপ্নটি কবিকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। তাঁর স্বপ্নে, তিনি মানুষের নিষ্ঠুরতার কারণে গাছদের কষ্ট বুঝতে পেরেছিল এবং তাদের গুরুত্ব উপলব্ধি করেছিল। ঘুম থেকে ওঠার পর, তিনি তাদের রক্ষা করার জন্য একটি আজীবন দায়িত্ব অনুভব করেছিল। (তাই, তার হৃদয়টি একটি গাছে পরিণত হয়েছিল)
3) When did the poet come twice awake? (Textbook Question) (কবি কখন দ্বিতীয়বার জেগে উঠলেন?)
Ans: The poet came twice awake when the old woman opened her little bag to reveal the secret of him.
(কবি দ্বিতীয়বার জেগে উঠেছিলেন যখন বৃদ্ধ মহিলাটি তার ছোট্ট ব্যাগটা খুললেন তার গোপন কথা প্রকাশ করতে।)
4) What was it that altered the poet? (Textbook Question) / What altered the poet? (কী কবিকে পরিবর্তন করে দিয়েছিল?)
Ans: The dream beneath the boughs of the oak-trees altered the poet.
(ওক গাছের ডালপালার নীচে দেখা স্বপ্ন কবিকে পরিবর্তন করে দিয়েছিল।)
5) What is the theme of the poem? / What is the central idea of the poem? (কবিতাটির থিম বা মূল বিষয়বস্তু কী?)
Ans: The poem shows a child’s magical experience in an oakwood and indicates that human beings and trees should live together like a family. It emphasized the urgent need to protect nature for the welfare of mankind.
(কবিতাটি ওক বনের মধ্যে একটি শিশুর জাদুকরী অভিজ্ঞতাকে তুলে ধরে এবং ইঙ্গিত করে যে মানুষ ও গাছের একটি পরিবারের মতো একসঙ্গে বসবাস করা উচিত। এটি মানবজাতির কল্যাণের জন্য প্রকৃতিকে রক্ষা করার জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেয়।)
6) What message does the poet want to convey through the poem? / What is the main message of the poem? (এই কবিতার মধ্য দিয়ে কবি কী বার্তা দিতে চেয়েছেন?)
Ans: The underlying message of the poem is that human beings and trees should live together like a family, and we must protect nature for the welfare of mankind.
(কবিতাটির অন্তর্নিহিত বার্তা হলো, মানুষ ও গাছপালার একটি পরিবারের মতো একসঙ্গে বসবাস করা উচিত এবং মানবজাতির কল্যাণের জন্য আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হবে।)
7) Why did the poet go to the oak-wood? (কেন কবি ওকবনে গিয়েছিলেন?)
Ans: The poet went to the oak-wood because he was looking for a stag.
(কবি ওকবনে গিয়েছিলেন কারণ তিনি একটা পুরুষ হরিণ খুঁজছিলেন।)
8) How was the old woman? / Describe the appearance of the old woman. (বৃদ্ধ মহিলাটির চেহারার বর্ণনা দাও।)
Ans: The old woman was weak and unsteady. She was wearing worn-out clothes like rags. She had a stick in her hand for support.
(বৃদ্ধা মহিলাটি ছিলেন দুর্বল ও টলমলে। তিনি ছেঁড়া-ফাটা, জীর্ণ কাপড় পরেছিলেন। ভর দেওয়ার জন্য তাঁর হাতে একটি লাঠি ছিল।)
9) What did the old woman tell the poet? (বৃদ্ধ মহিলা কবিকে কী বলেছিলেন?)
Ans: The old woman told the poet that she had his secret inside her little bag.
(বৃদ্ধা মহিলা কবিকে বলেছিলেন যে তাঁর ছোট ব্যাগের ভিতরে কবির গোপন রহস্য লুকিয়ে আছে।)
10) What was inside the bag of the old woman? (বৃদ্ধ মহিলার ব্যাগের ভেতরে কী ছিল?)
Ans: There was the poet’s secret inside the bag of the old woman / the old woman’s bag.
(বৃদ্ধা মহিলার ব্যাগের ভিতরে কবির গোপন রহস্য ছিল।)
11) Why did the poet begin to quack? (কেন কবি কাঁপতে শুরু করলেন?)
Ans: The poet began to quack because the old woman began to cackle as she opened her little bag.
(বৃদ্ধা মহিলা তাঁর ছোট ব্যাগটি খুলতে খুলতে খ্যাকখ্যাক করে হাসতে শুরু করায় কবিও কাঁপতে শব্দ করতে শুরু করলেন।)
12) What did the poet see when he came twice awake? (কবি যখন দ্বিতীয়বার জেগে উঠলেন তখন তিনি কী দেখলেন?)
Ans: When the poet came twice awake, he saw that he was tied to a stake and surrounded by a staring tribe.
(কবি যখন দ্বিতীয়বার জেগে উঠলেন, তখন তিনি দেখলেন যে তিনি একটি খুঁটির সঙ্গে বাঁধা এবং চারপাশে ঘিরে রয়েছে একদৃষ্টে তাকিয়ে থাকা এক উপজাতি।)
13) Explain the phrase ‘I came twice awake’. / What is suggested by ‘twice awake’ in the poem?
Ans: When the old woman opened her magical bag, the poet realized that his inner senses were suddenly awakened and all of a sudden he found himself tied to a stake.
(বৃদ্ধা মহিলা যখন তাঁর জাদুর ব্যাগটি খুললেন, তখন কবি অনুভব করলেন যে তাঁর অন্তর্দৃষ্টি হঠাৎ জেগে উঠেছে এবং হঠাৎই তিনি নিজেকে একটি খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পেলেন।)
14) What did the poet have to promise? (কবিকে কী প্রতিজ্ঞা করতেই হবে?)
Ans: The poet had to promise that whenever he saw an oak-tree felled, he would plant two oak trees in its place.
(কবিকে প্রতিজ্ঞা করতে হয়েছিল যে, যখনই তিনি কোনো ওক গাছ কাটা হতে দেখবেন, তার পরিবর্তে তিনি দুটি ওক গাছ রোপণ করবেন।)
15) What is the meaning of the expression ‘You were born but never grew’?
Ans: The meaning of the expression is that if he failed to promise, the black oak bark would wrinkle over him and keep him imprisoned. He would never be able to escape from there and would die.
16) Why were the oak trees resentful towards the poet? (ওক গাছগুলি কবির উপর ক্ষুব্ধ হয়েছিল কেন?)
Ans: The oak trees were resentful / irritated / agitated towards the poet because they are constantly being chopped down and destroyed by humans, yet the poet remains completely indifferent to their suffering.
(ওক গাছগুলো কবির প্রতি ক্ষুব্ধ/বিরক্ত/উত্তেজিত ছিল, কারণ মানুষ তাদের ক্রমাগত কেটে ধ্বংস করছে, অথচ কবি তাদের এই কষ্টের প্রতি সম্পূর্ণ উদাসীন ছিলেন।)
17) What was the poet’s dream that altered him? (কবির স্বপ্নটা কী ছিল যেটা তাঁকে পরিবর্তন করে দিয়েছিল?)
Ans: In the dream, the poet found himself surrounded by a staring tribe of oak trees who tied him to a stake. They described their pitiful condition, explaining that they are constantly chopped down and destroyed by humans. This was the dream that altered him.
(স্বপ্নে কবি দেখলেন যে তিনি ওক গাছের একদল স্থিরদৃষ্টির গোষ্ঠী দ্বারা পরিবেষ্টিত এবং একটি খুঁটির সঙ্গে বাঁধা। তারা তাদের করুণ অবস্থার কথা জানায় এবং ব্যাখ্যা করে যে মানুষ তাদের ক্রমাগত কেটে ধ্বংস করছে। এই স্বপ্নই কবির মনে পরিবর্তন এনে দিয়েছিল।)
18) How did the oak wood describe their sad condition to the poet? (কীভাবে ওকগাছেরা কবিকে তাদের দুঃখজনক অবস্থার কথা জানায়?)
Ans: The oak wood described their sad condition by telling the poet that they are ruthlessly chopped down and torn up by human beings.
(ওক বন তাদের দুঃখজনক অবস্থার কথা কবিকে জানিয়ে বলেছিল যে মানুষ তাদের নির্মমভাবে কেটে ফেলে ও ধ্বংস করে দিচ্ছে।)
19) What happened when the poet came out of the oak-wood? / What was the poet’s realization after coming out of the oak-wood? / What was the narrator’s reaction feeling when he came out of the oakwood? (কী ঘটল যখন কবি ওকবন থেকে বেড়িয়ে এলেন?)
Ans: When the poet came out of the oak-wood, he felt his walk was the walk of a human but his heart was a tree.
(কবি যখন ওক বন থেকে বেরিয়ে এলেন, তখন তিনি অনুভব করলেন যে তাঁর চলন ছিল মানুষের মতো, কিন্তু তাঁর হৃদয় ছিল একটি গাছের মতো।)
Read More | আরও পড়ুন
আমাদের সাইটে আপনার মূল্যবান সময় অতিবাহিত করার জন্য ধন্যবাদ। My Own True Family Extra Question Answer আপনার কেমন লেগেছে জানাতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তাছাড়া আমাদের সাইট নিয়ে আপনাদের কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে তা নির্দ্বিধায় জানাতে পারেন।


