Fable Extra Question Answer Class 10 | Additional Question Answer | Ralph Waldo Emerson | WBBSE

এই পোস্টে প্রকাশ করা হয়েছে WBBSE বোর্ডের Fable Extra Question Answer Class 10। এখানে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেওয়া হয়েছে। কবিতাটি লিখেছেন Ralph Waldo Emerson। প্রতিটি প্রশ্নের বাংলা অনুবাদসহ প্রতিটি উত্তরেরও বাংলা অনুবাদ দেওয়া হয়েছে যাতে ছাত্রছাত্রীদের প্রশ্নোত্তরগুলি পড়ে বুঝতে কোনো অসুবিধা না হয়। সাথে মাধ্যমিকে আসা প্রশ্নগুলিকেও দিয়ে দেওয়া হয়েছে। আশা রাখছি ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হবে।

Fable Textbook Questions Answers – Click Here

Fable Extra Question Answer Class 10

1) How does the mountain make fun of the squirrel? (পর্বত কীভাবে কাঠবেড়ালির সাথে মজা করেছিল?) [MP – 2017]

Ans: The mountain makes fun of the squirrel by calling it a little prig. 

(একটা ছোট্ট নীতিবাগিশ বলে পর্বত কাঠবেড়ালির সাথে মজা করেছিল।)

2) Mention two qualities of the mountain. (পর্বতের দুটি গুণের উল্লেখ করো।) [MP – 2017]

Ans: Two qualities of the mountain are – (i) It can make a very pretty squirrel track. (ii) It can carry forest on its back.

(পর্বতের দুটি গুণ হল – (i) এটা একটা সুন্দর কাঠবেড়ালির রাস্তা তৈরি করতে পারে। (ii) এটা তার পিঠের উপরে জঙ্গল বহন করতে পারে।)

3) Mention two qualities of the squirrel. (কাঠবেড়ালির দুটি গুণের উল্লেখ করো।)

Ans: Two qualities of the squirrel are – (i) It can crack a nut. (ii) It is very spry.

(কাঠবেড়ালির দুটি গুণ হল – (i) এটা একটা বাদাম ভাঙতে পারে। (ii) এটা হয় খুবই চটপটে।)

4) Why does the squirrel not consider it a disgrace to occupy his place? (কাঠবিড়ালিটি তার নিজের স্থান দখল করে থাকাকে কেন অপমানজনক মনে করে না?) [MP – 2022]

Ans: The squirrel does not consider it a disgrace to occupy his place because he knows that every being, big or small, has their individual reasons for existence. 

(কাঠবিড়ালি তার নিজের স্থান দখল করে থাকাকে অপমানজনক মনে করে না, কারণ সে জানে যে ছোট বা বড় প্রতিটি প্রাণীরই অস্তিত্বের পেছনে নিজস্ব কারণ রয়েছে।)

5) What examples of differing talents does the squirrel give in the poem? (কবিতায় কাঠবিড়ালি ভিন্ন ভিন্ন প্রতিভার কী কী উদাহরণ দিয়েছে?) [MP – 2022]

Ans: The following examples of differing talents are given in the poem by the squirrel – (i) The squirrel is small, spry and can crack a nut. (ii) The mountain is big, carries forests on its back and makes a very pretty squirrel track.

(কবিতায় কাঠবিড়ালি ভিন্ন ভিন্ন প্রতিভার নিম্নলিখিত উদাহরণগুলো দিয়েছে – (i) কাঠবিড়ালি ছোট, চটপটে এবং সে বাদাম ভাঙতে পারে। (ii) পাহাড় বিশাল, সে পিঠে করে বন বহন করে এবং কাঠবিড়ালির যাতায়াতের জন্য খুব সুন্দর পথ তৈরি করে।)

6) Who had a quarrel with the squirrel? (কাঠবেড়ালির সাথে কার ঝগড়া হয়েছিল?) [Textbook Question]

Ans: The mountain had a quarrel with the squirrel.

(কাঠবেড়ালির সাথে পর্বতের ঝগড়া হয়েছিল।)

7) What is not a disgrace to the squirrel? (কাঠবেড়ালির কাছে কী অপমানজনক নয়?) [Textbook Question]

Ans: Occupying his own place is not a disgrace to the squirrel.

(তার নিজের স্থান দখল করাটা কাঠবেড়ালির কাছে অপমানজনক নয়।)

8) What is it that the squirrel doesn’t deny? (কাঠবেড়ালির কী অস্বীকার করে না?) [Textbook Question]

Ans: The squirrel doesn’t deny that the mountain can make a very pretty squirrel track.

(কাঠবেড়ালি অস্বীকার করে না যে পর্বত একটা সুন্দর কাঠবেড়ালির রাস্তা তৈরি করতে পারে।)

9) What is a fable? (উপকথা কী?)

Ans: A fable is a short story that teaches a moral lesson. It usually features animals that speak and act like human beings.

(উপকথা (Fable) হলো একটি ছোট গল্প যা একটি নৈতিক শিক্ষা প্রদান করে। এতে সাধারণত এমন সব পশু-পাখি থাকে যারা মানুষের মতো কথা বলে এবং আচরণ করে।)

10) Explain the term ‘Talents differ’. (‘Talents differ’ কথাটি ব্যাখ্যা করো।)

Ans: The term ‘talents differ’ means everyone has unique skills. All are wise and good at their own place.

(‘Talents differ’ বা কথাটির অর্থ হলো সবারই অনন্য দক্ষতা রয়েছে। প্রত্যেকেই নিজ নিজ স্থানে জ্ঞানী এবং পারদর্শী।)

11) Explain the phrase ‘all is well and wisely put’. (‘all is well and wisely put’ কথাটি ব্যাখ্যা করো।)

Ans: The phrase ‘all is well and wisely put’ means nature is perfectly planned. Everything in it is well arranged and properly balanced.

(All is well and wisely put’ এই কথাটির অর্থ হলো প্রকৃতি নিখুঁতভাবে পরিকল্পিত। এর সবকিছুই সুবিন্যস্ত এবং সঠিকভাবে ভারসাম্যপূর্ণ।)

12) What is the moral of the poem ‘Fable’ / What is the theme of the poem ‘Fable’? / What lesson does the poem ‘Fable’ impart? / What are the lessons that we learn from the poem? (‘Fable’ কবিতার নৈতিক শিক্ষা কী? / ‘Fable’ কবিতার মূলভাব কী? / ‘Fable’ কবিতাটি আমাদের কী শিক্ষা দেয়? / এই কবিতা থেকে আমরা কী কী শিক্ষা পাই?)

Ans: The moral / theme of the poem ‘Fable’ is that in this world every being, living or non-living, big or small, has their individual reasons for existence.

(‘Fable’ কবিতার নৈতিক শিক্ষা বা মূলভাব হলো—এই পৃথিবীতে প্রতিটি জীব বা জড়, বড় বা ছোট, প্রত্যেকেরই অস্তিত্বের পেছনে নিজস্ব কারণ রয়েছে।)

13) What did the mountain call the squirrel and why? (পাহাড় কাঠবিড়ালিকে কী বলে ডেকেছিল এবং কেন?)

Ans: The mountain called the squirrel a ‘little prig’ because it wanted to mock the squirrel for its small size.

(পাহাড় কাঠবিড়ালিকে ‘ক্ষুদে নীতিবাগীশ’ বলেছিল কারণ সে কাঠবিড়ালিকে তার ছোট আকারের জন্য উপহাস করতে চেয়েছিল।)

14) What was the name given to the squirrel by the mountain? What does it mean? (পাহাড় কাঠবিড়ালিকে কী নাম দিয়েছিল? এর অর্থ কী?)

Ans: The name given to the squirrel by the mountain was ‘little prig’.
The word ‘prig’ means one who puts on an appearance of being morally correct.

(পাহাড় কাঠবিড়ালিকে ‘Little Prig’ (ক্ষুদে নীতিবাগীশ) নাম দিয়েছিল। ‘Prig’ শব্দটির অর্থ হলো এমন একজন ব্যক্তি যে নিজেকে নীতিগতভাবে খুব সঠিক হিসেবে জাহির করে।)

15) Who is bun? In which matter is he doubtless? (Bun কে? কোন বিষয়ে সে নিঃসন্দিহান?)

Ans: In Ralph Waldo Emerson’s poem ‘Fable’ the squirrel is bun.
 He is doubtless that the mountain is very big.

(রাফ ওয়াল্ডো এমারসনের ‘Fable’ কবিতায় কাঠবিড়ালিটি হলো Bun। সে এই বিষয়ে নিঃসন্দিহান যে পাহাড় অত্যন্ত বিশাল।)

16) How is a year made? (একটি বছর কীভাবে তৈরি হয়?)

Ans: A year is made by taking all sorts of things and weather together.

(নানা ধরনের জিনিস এবং আবহাওয়া সব মিলিয়েই একটি বছর গঠিত হয়।)

17) What must be taken in together to make up a year? (একটি বছর পূর্ণ করতে হলে কোন কোন জিনিসগুলোকে একসাথে গ্রহণ করতে হবে?)

Ans: All sorts of things and weather must be taken in together to make up a year.

(একটি বছর গঠন করতে সব ধরনের বস্তু এবং আবহাওয়াকে একত্রে বিবেচনা করতে হয়।)

18) What is the squirrel incapable of doing? (কাঠবিড়ালিটি কোন কাজ করতে অক্ষম?)

Ans: The squirrel is incapable of carrying forest on its back.

(কাঠবেড়ালি তার পিঠে জঙ্গল বহন করতে অক্ষম।)

19) What is the mountain incapable of doing? (পর্বত কোন কাজ করতে অক্ষম?)

Ans: The mountain is incapable of cracking a nut.

(পর্বত একটা বাদাম ভাঙতে অক্ষম।)

20) Why are all kinds of things and weather important to make up a year? (একটি বছর পূর্ণ করতে সব ধরনের বস্তু এবং আবহাওয়া কেন গুরুত্বপূর্ণ?)

Ans: All kinds of things and weather are important to make up a year as they all hold significant positions to complete the cycle of life on earth. (একটি বছর পূর্ণ করার জন্য সব ধরনের বস্তু এবং আবহাওয়া গুরুত্বপূর্ণ, কারণ পৃথিবীতে জীবনের চক্র সম্পন্ন করতে তাদের প্রত্যেকেরই তাৎপর্যপূর্ণ ভূমিকা বা অবস্থান রয়েছে।)

Read More | আরও পড়ুন

আমাদের সাইটে আপনার মূল্যবান সময় অতিবাহিত করার জন্য ধন্যবাদ। Fable Extra Question Answer Class 10 আপনার কেমন লেগেছে জানাতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তাছাড়া আমাদের সাইট নিয়ে আপনাদের কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে তা নির্দ্বিধায় জানাতে পারেন।

Leave a Comment