প্রিয় ছাত্রছাত্রী, এই পোস্টে আমরা প্রকাশ করেছি WBBSE বোর্ডের Class 9 এর কবিতা Mild the Mist upon the Hill Bengali Meaning। কবিতাটি লিখেছেন Emily Jane Bronte। পোস্টে টেক্সটির প্রত্যেক লাইনের বাংলা অনুবাদ করে দেওয়া আছে এবং সাথে কঠিন উচ্চারণযুক্ত শব্দের বাংলা উচ্চারণ ও আলাদা করে বাংলা অর্থও দিয়ে দেওয়া হয়েছে যাতে ছাত্রছাত্রীদের গল্পটি পড়ে বুঝতে কোনো অসুবিধা না হয়। আশা করি ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হবে।
About Poetess | লেখিকা পরিচিতি
- Emily Jane Bronte হলেন একজন ইংরেজ কবি এবং উপন্যাসিক।
- তিনি ৩০শে জুলাই ১৮১৮ সালে ইংল্যান্ডের ইয়র্কশায়ারে জন্মগ্রহণ করেন।
- তাঁর লেখা বিখ্যাত উপন্যাস হল – ‘Wuthering Heights’।
- তাঁর আরও কিছু বিখ্যাত লেখা হল – ‘A Day Dream’, ‘Hope’, ‘Love and Friendship’, ‘Walk with Me’ ইত্যাদি।
- তিনি ১৯শে ডিসেম্বর ১৮৪৮ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Mild the Mist upon the Hill Bengali Meaning
Mild the mist (মিস্ট – কুয়াশা) upon the hill,
পাহাড়ের উপর হালকা কুয়াশা,
Telling not of storms to-morrow;
বলে দেয় আগামীকাল ঝড়ের সম্ভবনা নেই;
No; the day has wept (ওয়েপ্ট – কেঁদেছে) its fill,
না; দিনটা প্রানভরে কেঁদেছে,
Spent (স্পেন্ট – অতিবাহিত করা) its store of silent sorrow.
তার নীরব দুঃখের ভান্ডার অতিবাহিত করছে।
Oh, I’m gone back to the days of youth,
ওহ, আমি ফিরে গেছি আমার শৈশবের দিনগুলিতে,
I am a child once more;
আমি আবার একটা ছোট্ট শিশু হয়ে যাই;
And ‘neath my father’s sheltering roof,
এবং আমার বাবার আশ্রয়স্থলের ছাদের নীচে,
And near the old hall door.
এবং পুরোনো হল ঘরের দরজার কাছে।
I watch this cloudy evening fall,
আমি দেখি এই মেঘলা সন্ধ্যের নেমে আসা,
After a day of rain:
একটা বৃষ্টি মুখর দিনের পরে:
Blue mists, sweet mists of summer pall (পল – ঘন মেঘ)
গ্রীষ্মকালীন ঘন মেঘের নীল ও মিস্টি কুয়াশা
The horizon’s mountain-chain.
দিগন্তের পর্বতশ্রেণীকে আচ্ছাদিত করে রাখে।
The damp (ড্যাম্প – আর্দ্রতা) stands in the long, green grass
আদ্রর্তা লেগে থাকে দীর্ঘ, সবুজ ঘাসে
As thick as morning’s tears (টিয়ার্স – চোখের জল);
সকালের অশ্রুবিন্দুর (শিশির) মতোই গাঢ়;
And dreamy (ড্রিমি – স্বপ্নালু) scents of fragrance pass
সুমিষ্ট গন্ধের স্বপ্নালু গন্ধ বয়ে যায়
That breathe of other years.
যা বিগত বছরগুলিকে স্মরণ করায়।
Mild the Mist upon the Hill Textbook Questions Answers – Click Here
Mild the Mist upon the Hill Summary
প্রথম স্তবক
এই স্তবকে বলা হয়েছে, পাহাড়ের ওপর কবি হালকা কুয়াশা দেখতে পান যা আর কোনো আসন্ন ঝড়ের ইঙ্গিত দেয় না। কবি বলেছেন, দিনটি কেঁদে কেঁদে তার নিরব দুঃখের ভান্ডার শেষ করেছে অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন, আগের দিন সারা দিন ধরে বৃষ্টি হয়েছে এবং মেঘ তার সমস্ত জলীয় বাষ্প বর্ষণের মধ্য দিয়ে নিঃশেষ করে পাহাড়ের ওপর বিরাজ করছে।
দ্বিতীয় স্তবক
পাহাড়ের ওপর কুয়াশা দেখে কবির অতীতের দিনগুলির কথা মনে পড়ে। তিনি নিজেকে আবার সেই ছোটোবেলার দিনগুলোতে দেখতে পান। তিনি নিজেকে কল্পনা করেন যে তিনি আবার ছোটো হয়ে গেছেন এবং বাবার নিরাপদ ছাদের নীচে অর্থাৎ বাড়িতে অবস্থান করছেন। এই স্তবকটি কবির নিরাপত্তাবোধ এবং ছোটোবেলার পুরোনো স্মৃতি প্রকাশ করে।
তৃতীয় স্তবক
এই স্তবকে কবি সন্ধ্যার নীল কুয়াশার কথা বলেছেন। সন্ধ্যার নীল কুয়াশা ঢেকে রেখেছে দিগন্তের পাহাড়ের সারিকে। এই দৃশ্যও কবির পুরোনো স্মৃতিগুলিকে জাগিয়ে তোলে।
চতুর্থ স্তবক
শেষ স্তবকে কবি ভোরের শিশিরের বর্ণনা দিয়েছেন। কবির মনে হয়েছে ভোরের শিশিরবিন্দুগুলো যেন রাতের কান্নার অবশিষ্ট অংশ। ভিজে লম্বা ঘাস থেকে এক ধরনের সুগন্ধ আসে যা কবিকে বর্তমান থেকে অতীতে নিয়ে যায়।
Read More: আরও পড়ুন
আমাদের সাইটে আপনার মূল্যবান সময় অতিবাহিত করার জন্য ধন্যবাদ। Mild the Mist upon the Hill Bengali Meaning আপনার কেমন লেগেছে তা জানাতে নীচে কমেন্ট করতে ভুলবেন না। তাছাড়াও আমাদের সাইট সম্পর্কে আপনার কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে তা নির্দ্বিধায় জানাতে পারেন।


