Father’s Help Class 10 Bengali Meaning | RK Narayan | Lesson 1 | WBBSE

এই পোস্টে প্রকাশ করা হয়েছে WBBSE বোর্ডের Father’s Help Class 10 Bengali Meaning। গল্পটি লিখেছেন R.K. Narayan। এখানে টেক্সটির প্রত্যেকটি লাইনের বাংলা অনুবাদ প্রকাশ করা হয়েছে, সাথে কঠিন উচ্চারণযুক্ত শব্দের উচ্চারণ ও আলাদা করে অর্থও প্রদান করা হয়েছে যাতে ছাত্রছাত্রীদের টেক্সটি পড়ে বুঝতে কোনো অসুবিধা না হয়। আশা রাখছি ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হবে।

About Author | লেখক পরিচিতি

  • R.K. Narayan ভারতীয় ইংরেজি সাহিত্যের এক অন্যতম প্রধান ব্যক্তিত্ব।
  • তাঁর পুরো নাম হল – Rasipuram Krishnaswami Iyer Narayanswami।
  • তিনি ১০ই অক্টোবর ১৯০৬ সালে মাদ্রাসে (বর্তমানে চেন্নাই) জন্মগ্রহণ করেন।
  • তাঁর কিছু বিখ্যাত লেখা হল – ‘Malgudi Days’, ‘The Guide’, ‘The Man-Eater of Malgudi’ ইত্যাদি।
  • তিনি ‘The Guide’ লেখার জন্য ১৯৫৮ সালে সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান।
  • তিনি ১৩ই মে ২০০১ সালে ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • নীচের টেক্সটি ‘Malgudi Days’ থেকে নেওয়া হয়েছে।

Father's Help Class 10 Bengali Meaning | বাংলা অনুবাদ

Lying in bed, Swami realized (রিয়েলাইজড – বুঝতে পারা) with a shudder (শাডার – কাঁপুনি) that it was Monday morning.

বিছানায় শুয়ে শুয়ে, স্বামী ভয়ে কাঁপতে কাঁপতে বুঝতে পারল যে এটা সোমবারের সকাল।

It looked as though only a moment ago it was Friday.

এটা কিছুক্ষন আগে মনে হচ্ছিল যেন এটা শুক্রবার।

Already Monday was here. He hoped he didn’t have to go to school.

ইতিমধ্যেই সোমবার চলে এসেছে। সে আশা করেছিল তাকে স্কুল যেতে হবে না।

At nine o’clock, Swaminathan wailed (ওয়েলড – কেঁদে ওঠা), “I have a headache (হেডেক – মাথা যন্ত্রনা).”

ন’টার সময়, স্বামীনাথন ডুকরে কেঁদে উঠে বলল, “আমার মাথা ব্যাথা করছে।”

Mother generously (জেনারাসলি – উদারভাবে) suggested that Swami might stay at home.

মা উদারভাবে বললেন যে স্বামী বাড়িতে থাকতে পারে।

At 9.30, when he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in Mother’s room.

সাড়ে নটার সময়, যখন তার স্কুলের প্রার্থনার হলে থাকা উচিত , তখন স্বামী তার মায়ের কামরায় একটা বেঞ্চের ওপর শুয়েছিল।

Father asked him, “Have you no school today?”

বাবা তাকে জিজ্ঞাসা করলেন, “তোমার আজ স্কুল নেই?”

“Headache,” Swami replied.

“মাথা ব্যাথা করছে,” স্বামী উত্তর দিল।

“Nonsense! Dress up and go.”

“বোকা কোথাকার! পোষাক পরো এবং যাও।”

 “Headache!”

“মাথাব্যাথা!”

“Loaf (লোফ – ঘোরাঘুরি করা) about less on Sundays and you will be without a headache on Monday.”

“রবিবার একটু কম ঘোরাঘুরি করো তাহলে সোমবার তোমার আর কোনো মাথাব্যাথা করবে না।”

Swami knew how strict (স্ট্রিক্ট – কঠোর) his father could be. So he changed his tactics (ট্যাকটিকস – কৌশল). “I can’t go so late to the class.”

স্বামী জানত তার বাবা কতটা কঠোর হতে পারে। সুতরাং সে তার কৌশল পরিবর্তন করল। “আমি এত দেরিতে স্কুল যেতে পারব না।”

“You’ll have to. It is your own fault.”

“তোমাকে যেতেই হবে। এটা তোমার নিজের ভুল।”

“What will the teacher think if I go so late?”

“শিক্ষক মহাশয় কী ভাববেন যদি আমি এত দেরিতে স্কুল যায়?”

“Tell him you had a headache and so are late.”

“তাঁকে বলবে তোমার মাথাব্যাথা করছিল আর তাই দেরি হয়েছে।”

“He will scold me if I say so.”

“তিনি আমাকে বকবেন যদি আমি এইরকম বলি।”

“Will he? Let us see. What is his name?”

“তাই নাকি? চলো দেখি। তাঁর নাম কী?”

“Samuel.”

“স্যামুয়েল।”

“Does he always scold the students?”

“তিনি কি সর্বদাই ছাত্রছাত্রীদের বোকাবুকি করেন?”

“He is very angry man. He is especially angry with boys who come in late. I wouldn’t like to go late to Samuel’s class.”

“তিনি খুবই রাগি মানুষ। তিনি বিশেষত সেইসমস্ত ছেলেদের উপর বেশি রাগ করেন যারা দেরি করে আসে। আমি দেরি করে স্যামুয়েলের ক্লাসে যেতে চাই না।”

“If he is so angry, why not tell your headmaster about it?”

“যদি তিনি এতই রাগি হন, তাহলে তোমার প্রধান শিক্ষকে এটা সম্পর্কে বলো না কেন?”

“They say that even the headmaster is afraid of him.”

“তাঁরা বলেন যে প্রধান শিক্ষক মহাশয়ও এমনকি তাঁকে ভয় পান।”

Father’s Help Unit – 1 Questions Answers – Click Here

Unit – 2

Swami hoped that with this his father would be made to see why he must avoid school for the day.

স্বামী আশা করেছিল যে এইভাবে তার বাবাকে দেখানো যাবে কেন সে সেদিনের জন্য স্কুলটা বন্ধ করতে চাইছে।

But Father’s behavior took an unexpected (আনএক্সপেক্টেড – অপ্রত্যাশিত) turn.

কিন্তু বাবার আচরনটা একটা অপ্রত্যাশিত মোড় নিল।

He proposed (প্রোপোসড – প্রস্তাব দেওয়া) to send a letter with Swami to the headmaster.

তিনি হেডমাস্টারকে স্বামীর হাত দিয়ে একটা চিঠি পাঠাতে চাইলেন।

No amount of protest from Swami would make him change his mind.

স্বামীর কোনো প্রতিবাদই তার মন পরিবর্তন করতে পারল না।

By the time Swami was ready to leave for school, Father had composed (কমপোস্ড – রচনা করা) a long letter to the headmaster. He put it in an envelope (এনভিলপ – খাম) and sealed it.

যেই সময়ে স্বামী স্কুল যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল, সেই সময় বাবা প্রধান শিক্ষকের প্রতি একটা বড়ো চিঠি লিখে ফেললেন। তিনি সেটাকে একটা খামে ভরলেন এবং সেটির মুখবন্ধ করে দিলেন।

“What have you written, Father?” Swami asked apprehensively (অ্যাপ্রিহেনসিভলি – উদ্বিগ্নভাবে).

“তুমি কী লিখেছ, বাবা?” স্বামী উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল।

“Nothing for you. Give it to your headmaster and go to your class.”

“তোমার জন্য কিছু নয়। এটা তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে দিও আর ক্লাসে চলে যেও।”

“Have you written anything about our teacher Samuel?”

“তুমি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছ?”

“Yes. Plenty of things.”

“হ্যাঁ। অনেক কিছু।

“What has he done, Father?”

“তিনি কী করেছেন, বাবা?”

“Everything is there in the letter. Give it to your headmaster.”

“সবই এই চিঠির মধ্যে রয়েছে। এটা তোমার প্রধান শিক্ষককে দিয়ে দিও।”

Swami went to school feeling that he was the worst (ওর্স্ট – সবচেয়ে খারাপ) boy on earth.

স্বামী স্কুলে গেল এই চিন্তা করতে করতে যে সে হল পৃথিবীর সবথেকে খারাপ ছেলে।

His conscience (কনসিয়েন্স – বিবেক) bothered (বদার্ড – বিরক্ত করা) him. He wasn’t at all sure if his description of Samuel had been accurate (অ্যাকুরেট – সঠিক).

তার বিবেক তাকে জ্বালাতন করছিল। সে মোটেও নিশ্চিত ছিল না যে স্যামুয়েল সম্পর্কে তার বিবরনটা ঠিক কিনা।

 He felt he had mixed up the real and the imagined (ইমাজিনড – কল্পনা).

সে ভাবল যে সে বাস্তব আর কল্পনা মিশিয়ে ফেলেছে।

Swami stopped on the roadside to make up his mind about Samuel.

স্বামী রাস্তার ধারে থামল স্যামুয়েল সম্পর্কে তার মনটাকে স্থির করতে।

Samuel was not such a bad man after all.

স্যামুয়েল সর্বোপরি খুব একটা খারাপ মানুষ ছিলেন না।

Personally he was much more friendly than the other teachers.

ব্যক্তিগতভাবে তিনি বেশি বন্ধুত্বপূর্ন ছিলেন অন্য শিক্ষকদের থেকে।

Swami also felt Samuel had a special regard (রিগার্ড – লক্ষ্য / দৃষ্টি) for him.

স্বামী আরও ভাবল যে স্যামুয়েলের তার প্রতি একটি বিশেষ লক্ষ্য / দৃষ্টি আছে।

Swami’s head was dizzy (ডিজি – হতবুদ্ধি) with confusion.

স্বামীর মাথা তালগোল পাকিয়ে গেল অপ্রত্যাশিত আশঙ্কায়।

He could not decide if Samuel really deserved (ডিসার্ভড – যোগ্য) the allegations (অ্যালিগেশান – অভিযোগ) made against him in the letter.

সে মনস্থির করতে পারল না যে স্যামুয়েল কি সত্যিই অভিযোগের যোগ্য যেগুলি তার সম্পর্কে এই চিঠিতে করা হয়েছে।

The more he thought of Samuel, the more Swami grieved (গ্রিভড – দুঃখ করা) for him.

যত বেশি সে স্যামুয়েল সম্পর্কে চিন্তা করতে লাগল, তত বেশি স্বামী তার জন্য দুঃখ করতে লাগল।

To recall Samuel’s dark face, his thin moustache (মৌসটাচ – গোঁফ), unshaven (আনশেভন – দাঁড়ি না কামানো অবস্থা) cheek and yellow coat filled Swaminathan with sorrow.

স্যামুয়েলের কালো মুখ, তাঁর সরু গোঁফ, দাড়ি না কামানো গাল এবং হলুদ কোটের কথা মনে করে স্বামীনাথন দুঃখে ভরে গেল।

Father’s Help Unit – 2 Questions Answers – Click Here

Unit – 3

As he entered the school gate, an idea occurred (অকার্ড – ঘটেছিল) to him.

যেই সে স্কুল গেট দিয়ে প্রবেশ করল, তার মাথাই একটা বুদ্ধি এল।

He would deliver the letter to the headmaster at the end of the day.

সে একেবারে দিনের শেষে প্রধান শিক্ষককে চিঠিটা দেবে।

There was a chance Samuel might do something during the course of the day to justify (জাস্টিফাই – বিচার করা) the letter.

একটা সুযোগ রয়েছে যে স্যামুয়েল সারাদিনে কিছু করতে পারে যাতে চিঠির যথার্থতা প্রমান হয়।

Swami stood at the entrance (এনট্রান্স – প্রবেশদ্বার) to his class. Samuel was teaching arithmetic (অ্যারিথমেটিক – পাটিগণিত).

স্বামী ক্লাসে ঢোকার দরজার সামনে দাঁড়াল। স্যামুয়েল পাটিগনিত পড়াচ্ছিলেন।

He looked at Swami. Swami hoped Samuel would scold him severely (সিভিয়ারলি – ভীষণভাবে).

তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী ভেবেছিল স্যামুয়েল তাকে প্রচন্ড বকবেন।

“You are half an hour late,” Samuel said.

“তুমি আধঘন্টা দেরি করেছ,” স্যামুয়েল বলল।

“I have a headache, sir.” Swami said.

“আমার মাথাব্যাথা করছিল, স্যার।” স্বামী বলল।

“Then why did you come at all?”

“তাহলে তুমি কেন এলে?”

This was an unexpected question from Samuel.

এটা স্যামুয়েলের কাছ থেকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন ছিল।

Swami said, “My father said I shouldn’t miss school, sir.”

স্বামী বলল, “আমার বাবা বলেছে আমার স্কুল কামাই করা উচিত নয়, স্যার।”

Samuel looked impressed (ইমপ্রেসড – প্রভাবিত). “Your father is quite right. We want more parents like him.”

স্যামুয়েলকে প্রভাবিত দেখাল। “তোমার বাবা একদম ঠিক বলেছেন। আমাদের তাঁর মতো আরও বাবা-মা চাই।”

“Oh, you poor man!” Swami thought, “you don’t know what my father has done to you.”

“ওহ, বেচারা লোক!” স্বামী ভাবল, “আপনি জানেনই না আমার বাবা আপনার জন্য কী করেছে।”

“All right, go to your seat.”

“ঠিক আছে, নিজের জায়গায় যাও।”

Swami sat down, feeling sad. He had never met anyone as good as Samuel.

স্বামী বসল, দুঃখ অনুভব করছিল। তার কখনই স্যামুয়েলের মতো এতো ভালো কারোর সাথে দেখা হয়নি।

The teacher was inspecting (ইন্সপেক্টিং – পরিদর্শন করা) the home lessons.

শিক্ষক মহাশয় বাড়ির কাজ দেখছিলেন।

To Swami’s thinking, this was the time when Samuel got most angry. But today Samuel appeared very gentle.

স্বামীর ভাবনা অনুযায়ী, এটাই হল সেই সময় যখন স্যামুয়েল সবথেকে বেশি রেগে যান। কিন্তু আজ স্যামুয়েলকে বেশি শান্ত লাগছিল।

“Swaminathan, where is your homework?”

“স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কোথায়?”

“I have not done my homework, sir,” Swami said.

“আমার বাড়ির কাজ হয়নি, স্যার,” স্বামী বলল।

“Why – headache?” asked Samuel.

“কেন – মাথাব্যাথা?” স্যামুয়েল জিজ্ঞাসা করল।

“Yes, sir.”

“হ্যাঁ, স্যার।”

“All right, sit down,” Samuel said.

“ঠিক আছে, বোসো।” স্যামুয়েল বলল।

When the bell rang for the last period at 4.30, Swami picked up his books and ran to the headmaster’s room.

যখন শেষ পিরিওডের ঘন্টা বাজল সাড়ে চারটের সময়, স্বামী তার বই তুলে নিল এবং দৌড়ে প্রধান শিক্ষকের ঘরে গেল।

He found the room locked. The peon told him the headmaster had gone on a week’s leave. Swaminathan ran away from the place.

সে দেখল ঘরটি তালা বন্ধ। পিয়ন তাকে বলল প্রধান শিক্ষক এক সপ্তাহের ছুটিতে গেছেন। স্বামীনাথন দৌড়ে সেই জায়গা থেকে পালিয়ে আসল।

As soon as he entered home with the letter, Father said, “I knew you wouldn’t deliver it.”

যেই সে বাড়িতে প্রবেশ করল চিঠিটা নিয়ে, বাবা বললেন, “আমি জানতাম তুমি এটা দেবে না।”

“But the headmaster is on leave,” Swami said.

“কিন্তু প্রধান শিক্ষকতো ছুটিতে গেছেন,” স্বামী বলল।

Father snatched (স্যানচড – ছিঁনিয়ে নেওয়া) the letter away from Swami and tore it up.

বাবা চিঠিটা স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিল এবং সেটাকে ছিঁড়ে ফেলল।

“Don’t ever come to me for help if Samuel scolds you again. You deserve your Samuel,” he said.

“আমার কাছে সাহায্যের জন্য এসো না যদি স্যামুয়েল তোমাকে আবার বকাবুকি করেন। তুমি তোমার স্যামুয়েলেরই যোগ্য,” তিনি বললেন।

Father’s Help Unit – 3 Questions Answers – Click Here

Read More | আরও পড়ুন

আমাদের সাইটে আপনার মূল্যবান সময় অতিবাহিত করার জন্য ধন্যবাদ। Father’s Help Class 10 Bengali Meaning আপনার কেমন লেগেছে জানাতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তাছাড়া আমাদের সাইট নিয়ে আপনাদের কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে তা নির্দ্বিধায় জানাতে পারেন।

3 thoughts on “Father’s Help Class 10 Bengali Meaning | RK Narayan | Lesson 1 | WBBSE”

  1. This is very gorgeous bengali meaning to me. This meaning give me new grammatical power. So this site is very useful of all students👩‍🎓.
    Thank you🙏🙏🙏

    Reply

Leave a Comment