প্রিয় ছাত্রছাত্রী, এই পোস্টে প্রকাশ করা হয়েছে West Bengal Council of Higher Secondary Education বোর্ডের Class 12 এর Semester 3 এর কবিতা Ulysses Bengali Meaning। কবিতাটি লিখেছেন ভিক্টোরিয়ান যুগের একজন প্রখ্যাত কবি Alfred Lord Tennyson। কবিতাটির লাইন বাই লাইন বাংলা মানে প্রকাশ করা হয়েছে যাতে ছাত্রছাত্রীদের কবিতাটি পড়ে বুঝতে কোনো অসুবিধা না হয়।
About Poet: কবি সম্পর্কে দু-চার কথা
- Alfred Lord Tennyson (আলফ্রেড লর্ড টেনিসন) জন্মগ্রহন করেছিলেন ৬ই আগস্ট ১৮০৯ সালে ইংল্যান্ডের লিঙ্কনশায়ারের সমার্সবিতে।
- তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন প্রখ্যাত কবি।
- তিনি তাঁর পড়াশোনার বেশিরভাগটাই বাড়িতে করেছিলেন।
- তাঁর বিখ্যাত রচনাগুলি হল – ‘Chiefly Lyrical’, ‘Poems’, ‘In Memoriam A.H.H.’ ‘The Lady of Shalott’, ‘Idylls of the King’ ইত্যাদি।
- তিনি ৬ই অক্টোবর ১৮৯২ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
About Poem: কবিতা সম্পর্কে দু-চার কথা
- এই কবিতাটি হল একটি Dramatic Monologue (নাটকীয় স্বগতোক্তি)।
- কবিতাটি ১৮৩৩ সালে রচিত হয় এবং ১৮৪২ সালে প্রথম প্রকাশিত হয় ‘Poems’ নামক কবিতা সংকলনে।
- হোমারের ‘Odyssey’ এবং দান্তের ‘Inferno’ -র দ্বারা অনুপ্রানিত হয়ে কবি এই কিংবদন্তি নায়ক ইউলিসিসকে এক বৃদ্ধ রাজা হিসাবে চিত্রিত করেছেন।
- এই কবিতার প্রধান চরিত্র Ulysses, একজন বৃদ্ধ রাজা, গৃহস্থ জীবনের একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে চায় এবং তার জীবনের শেষ অভিযানে অভিজ্ঞতা অর্জন করতে চায়।
- এই কবিতার মধ্য দিয়ে কবি আমাদের শিখিয়েছেন – জীবন মানেই হল লড়াই, প্রতিকূলতাকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া এবং কখনও হার না মানা।
Ulysses Bengali Meaning
It little profits that an idle (আইড্ল – অলস) king,
কোনো লাভ নেই একজন অলস রাজা হয়ে,
By this still hearth (হার্থ – অগ্নিকুন্ড), among these barren crags (ব্যারেন ক্র্যাগস – অনুর্বর পাহাড়),
এই শান্ত অগ্নিকুন্ডের পাশে, অনুর্বর পাহাড়ের মাঝে থেকে,
(এখানে ইউলিসিস বোঝাতে চেয়েছেন, একজন বীর যোদ্ধা ও রোমাঞ্চপ্রিয় রাজা হিসাবে তাঁর রাজ্য ইথাকায় [Ithaka] আবদ্ধ, অলস ও বৈচিত্রহীন জীবন কাটানো তার কাছে একেবারেই অর্থহীন ও দমবদ্ধ মনে হচ্ছে।)
Match’d with an aged wife, I mete (মিট – পরিমাপ করা) and dole (ডোল – প্রয়োগ করা)
একজন বয়স্ক স্ত্রীর (পেনেলোপ / Penelope) সঙ্গী হয়ে, আমি মেপে প্রয়োগ করি
Unequal laws unto a savage (স্যাভেজ – বর্বর) race,
অসম আইন বর্বর জাতির ওপর,
That hoard (হোর্ড – জমানো) and sleep, and feed, and know not me.
যারা শুধু জমায়, ঘুমায়, খায়, আর আমায় জানে না।
I cannot rest from travel: I will drink
আমি ভ্রমন থেকে বিশ্রাম নিতে পারি না: আমি উপভোগ করব
Life to the lees (লীজ – তলানি পর্যন্ত) : All times I have enjoy’d
জীবন শেষ সময়টুকু পর্যন্ত: সবসময়ই আমি উপভোগ করেছি
Greatly, have suffer’d greatly, both with those
ভীষনভাবে, অনেক যন্ত্রনাও ভোগ করেছি, তাদের সাথে
That loved me, and alone, on shore, and when
যারা আমায় ভালোবেসেছে, এবং একা, সমুদ্রতীরে, আর যখন
Thro’ scudding drifts (স্কাডিং ড্রিফট্স – ভাসমান ছোটো ছোটো মেঘ) the rainy Hyades*
ঝোড়ো বাতাসে বৃষ্টিমুখর হায়াডিস
* Hyades – হায়াডিস হল গ্রিক পুরানে টরাস রাশিচক্রের একটি নক্ষত্রমালা (a star cluster in Taurus)। কবিতায় হায়াডিস সাধারণত বৃষ্টির আগমনের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে।
Vext (ভেক্সট – অস্থির করে তোলা) the dim sea: I am become a name;
অস্থির করে তুলেছে নিস্তেজ সাগরকে: আমি আজ একটি নামে (কিংবদন্তি) পরিণত হয়েছি,
(ইউলিসিস জানেন যে – তার খ্যতি পৃথিবীব্যাপি, আর তাই ইথাকার এই শান্ত ও অলস জীবন তার মতো একজন জীবন্ত কিংবদন্তির জন্য একেবারেই বেমানান।)
For always roaming (রোমিং – ঘোরাঘুরি) with a hungry heart
সর্বদাই ঘুরে বেড়িয়েছে একটা ক্ষুধার্ত হৃদয় নিয়ে
Much have I seen and known; cities of men
অনেক দেখেছি অনেক জেনেছি; মানুষের শহরগুলি
And manners, climates, councils, governments,
এবং আদবকায়দা, জলবায়ু, সভা, শাসন,
Myself not least, but honour’d of them all;
আমি মোটেও গুরুত্বহীন ছিলাম না, বরং তাদের সবার কাছেই সম্মানিত হয়েছিলাম;
(এখানে ইউলিসিস বোঝাতে চেয়েছেন যে – তিনি কেবল পৃথিবী ঘুরে বেড়াননি, বরং পৃথিবীব্যাপী মানুষের হৃদয়ে এবং ইতিহাসে একজন অত্যন্ত সম্মানিত কিংবদন্তি হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন।)
And drunk delight of battle with my peers (পিয়ার্স – সহকর্মী)
এবং পান করেছি যুদ্ধের আনন্দ আমার সহকর্মীদের সাথে,
Far on the ringing plains of windy Troy*.
বহুদূরে, বাতাসপূর্ণ ট্রয় নগরীর অস্ত্রের ঝনঝন শব্দে মুখরিত প্রান্তরে।
* Troy – ট্রয় হল একটি প্রাচীন শহর যা বর্তমানে তুর্কীতে (Turkey) অবস্থিত। এই শহরে বিখ্যাত ট্রোজান যুদ্ধ (Trojan War) সংঘটিত হয়েছিল যা বর্ণনা করে হয়েছে হোমারের লেখা ‘ইলিয়াড’ – এ। স্পার্টার রানি হেলেনকে ট্রয়ের রাজপুত্র প্যারিস অপহরণ করে নিয়ে গেলে, সমস্ত গ্রিক রাজারা একজোট হয়ে ট্রয় নগরী আক্রমণ করে। দীর্ঘ ১০ বছর এই যুদ্ধ চলে। এই যুদ্ধ হয় গ্রিক ও ট্রয়বাসীর মধ্যে। এই যুদ্ধে ইউলিসিস ছিলেন গ্রিকদের পক্ষের অন্যতম শ্রেষ্ঠ বীর।
I am a part of all that I have met;
আমি সেইসমস্ত জিনিসের অংশ হয়েছি যা আমি দেখেছি;
Yet all experience is an arch wherethro’
তবুও সমস্ত অভিজ্ঞতা হয় একটা প্রবেশদ্বার যার মধ্য দিয়ে
Gleams (গ্লিমস্ – ঝলমল করা) that untravell’d world whose margin fades (ফেডস – মিলিয়ে যাওয়া)
ঝলমল করে ওঠে সেই অজানা জগৎ যার কিনারা মিলিয়ে যায়
For ever and forever when I move.
চিরদিন এবং চিরকাল যখনই আমি এগোই।
(এখানে ইউলিসিস বোঝাতে চেয়েছেন – এই বিশ্বব্রহ্মান্ড এতই বিশাল এবং জানার বিষয় এতই অনন্ত যে, আমরা যত জ্ঞান অর্জন করি ততই সেই জ্ঞান আমাদের আরও কিছু নতুন জানার পথ বা জানালা খুলে দেয়। জানার এই সীমাহীন ব্যাপ্তি ইউলিসিসকে বসে থাকতে দেয় না।)
How dull (ডাল – বিষন্ন) it is to pause, to make an end,
কতই না বিষন্ন মাঝপথে থেমে যাওয়া, বা সমাপ্তি টেনে দেওয়া,
To rust unburnish’d (আনবার্নিশড্ – অনুজ্জ্বল), not to shine in use!
মরচে ধরা তরবারির মতো, যা অপব্যবহারের ফলে আর চকচক করে না!
(ইউলিসিস বলতে চেয়েছেন – তরবারিকে চকচকে রাখার একমাত্র উপায় হল তাকে প্রতিনিয়ত যুদ্ধে ব্যবহার করা। তেমনই মানুষের জীবন, মেধা ও দক্ষতা তখনই সার্থক হয় যখন মানুষ কর্মব্যস্ত থাকে। কাজ না করে বসে থাকার অর্থ হল অব্যবহৃত তরবারির মতো ধীরে ধীরে জং ধরে ক্ষয়ে যাওয়া।)
As tho’ to breathe were life! Life piled (পাইল্ড – স্তূপীকৃত) on life
যেন নিশ্বাস নেওয়ায় হল জীবন! যদিও জীবনের উপর জীবন স্তুপীকৃত করলেও
(এখানে ইউলিসিস বলতে চেয়েছেন যে – কোনো কাজ না করে, নতুন কিছু না জেনে শুধুমাত্র খেয়ে পরে শ্বাস-প্রশ্বাস নিয়ে বেঁচে থাকাটা নিতান্তই পশুর মতো অস্তিত্ব টিকিয়ে রাখা; মানুষের মতো সার্থক বাঁচা নয়।)
Were all too little, and of one to me
তা কখনই যথেষ্ট নয়, আর আমার এই জীবনের
Little remains: but every hour is saved
সামান্য কিছু সময় অবশিষ্ট আছে: কিন্তু প্রতিটি মুহূর্ত রক্ষা পেয়েছে
(এখানে ইউলিসিস বোঝাতে চেয়েছেন – যদি তাকে একটি জীবনের বদলে অনেকগুলো জীবনের সময় একসাথে দেওয়া হতো তবুও তার জ্ঞানপিপাসা মেটানোর জন্য তা যথেষ্ট হতো না। আর তার হাতে খুব কম সময়ই অবশিষ্ট রয়েছে। তাই তিনি প্রত্যেকটা সময়কে বাঁচিয়ে রাখতে চান নতুন কোনো অ্যাডভেঞ্চার ও জ্ঞান অন্বেষণের জন্য।)
From that eternal (ইটারন্যাল – চিরন্তন) silence, something more,
সেই চিরন্তন নীরবতা (মৃত্যু) থেকে, আরও কিছু,
A bringer (ব্রিঙ্গার – বার্তাবাহক) of new things; and vile (ভাইল – ঘৃণ্য) it were
নতুন কিছুর বার্তাবাহক হিসেবে; এবং অত্যন্ত ঘৃণার ব্যাপার হবে
For some three suns to store and hoard myself,
যদি তিনটি সূর্যের সময় (তিন বছর) নিজেকে আগলে এবং আটকে রাখি,
(ইউলিসিস অনুমান করেছেন – হয়তো মৃত্যুর আগে তিনি মাত্র তিন বছর বা সামান্য কয়েকটা দিন বাঁচবেন। তাই এই সময়টা নিজেকে চার দেওয়ালের মধ্যে বন্দী করে রাখতে চান না। জীবনের শেষ মুহূর্তগুলো অলসভাবে বসে নষ্ট করাটা তার কাছে অত্যন্ত অপমানজনক মনে হয়।)
And this gray spirit yearning (ইয়ার্নিং – গভীর বাসনা) in desire
তবুও এই ধূসর আত্মা আকুল বাসনা চায়
To follow knowledge like a sinking star,
জ্ঞানকে অনুসরন করতে এক ডুবন্ত তারার মতো,
Beyond the utmost bound of human thought.
মানব চিন্তার সীমা ছাড়িয়ে যেতে।
(Gray spirit -এর মধ্য দিয়ে বোঝানো হয়েছে – ইউলিসিস এখন শারীরিকভাবে বৃদ্ধ ও দুর্বল হয়েছেন।
Sinking star – একটি ডুবন্ত তারা দিগন্তের নীচে চলে যায়, কিন্তু তা কখনই ধ্বংস হয়ে যায় না, বরং আমাদের দৃষ্টিসীমার বাইরে চলে যায়। ডুবন্ত তারা যেমন দিগন্তের ওপারে নতুন কোনো অকাশকে আলোকিত করে, ইউলিসিস ঠিক তেমনই অজানা সীমানার ওপারে গিয়ে নতুন জ্ঞানের আলো খুঁজে আনতে চান।)
অন্তর্নিহিত মানে ও প্রতিটি লাইনের ব্যাখ্যার জন্য নীচের পোস্টে ক্লিক করুন
Ulysses Inner Meaning & Explanation
This is my son, mine own Telemachus*,
এই হয় আমার পুত্র, আমার আপন টেলেম্যাকাস,
* Telemachus – টেলেম্যাকাস হল ইউলিসিসের পুত্র যিনি তার বাবার প্রত্যাবর্তনের জন্য ধৈর্য্য ধরে কুড়ি বছর অপেক্ষা করেছিলেন।
To whom I leave the sceptre (সেপ্টার – রাজদন্ড) and the isle (আইল – দ্বীপ), —
যার হাতে সঁপে যাচ্ছি রাজদন্ড ও দ্বীপের ভার,
Well-loved of me, discerning (ডিজার্নিং – নির্ধারিত করা) to fulfil
আমার অত্যন্ত প্রিয়, নির্ধারিত হয়েছে সম্পন্ন করতে
This labour, by slow prudence (প্রুডেন্স – বিচক্ষনতা) to make mild (মাইল্ড – শান্ত)
এই কাজ, ধীর বুদ্ধিদীপ্তভাবে শান্ত করবে
A rugged (রাগড – রুক্ষ) people, and thro’ soft degrees
রুক্ষ প্রজাকুলকে, এবং ধীরে ধীরে
Subdue (সাবডিউ – নিয়ন্ত্রন করা) them to the useful and the good.
তাদের পরিচালিত করবে কার্যকর ও মঙ্গলময় পথে।
Most blameless is he, centred in the sphere (স্ফিয়ার – ক্ষেত্র)
সে সম্পূর্ণ দোষত্রুটিহীন, সে সর্বদা স্থির ও নিবদ্ধ
Of common duties, decent (ডিসেন্ট – পরিমিত) not to fail
তার সাধারন কর্তব্যের ক্ষেত্রে, সে কখনও অবহেলা করে না
In offices of tenderness (টেন্ডারনেস – স্নেহ), and pay
স্নেহপূর্ণ দায়িত্ব পালনে, এবং নিবেদন করতে
Meet adoration (অ্যাডোরেশন – ভক্তি) to my household gods,
আমার গৃহদেবতাদের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা,
When I am gone. He works his work, I mine.
যখন আমি আর থাকব না। সে তার কাজ করবে, আর আমি করব আমার কাজ।
অন্তর্নিহিত মানে ও প্রতিটি লাইনের ব্যাখ্যার জন্য নীচের পোস্টে ক্লিক করুন
Ulysses Inner Meaning & Explanation
There lies the port; the vessel puffs (পাফ্স – স্ফীত করা) her sail:
ওই যে বন্দর; জাহাজ তার পাল তুলে দিয়েছে:
There gloom (গ্লুম – অন্ধকার) the dark, broad seas. My mariners,
ওই যে অন্ধকার কালো, বিশাল সাগর। আমার সঙ্গী নাবিকেরা,
Souls that have toil’d (টয়েল – কঠোর পরিশ্রম), and wrought (রট – পরিশ্রম করা), and thought with me —
তোমরা যারা কঠোর পরিশ্রম করেছ, লড়াই করেছ, আর আমার সাথে ভেবেছ –
That ever with a frolic (ফ্রলিক – আনন্দময়) welcome took
যারা চিরকাল আনন্দের সাথে বরন করেছ
The thunder and the sunshine, and opposed (অপোজড – বিরোধিতা করা)
বজ্রপাত এবং সূর্যালোককে, এবং রুখে দাঁড়িয়েছ
(এখানে Thunder শব্দের মধ্য দিয়ে প্রতিকূলতা, দুঃখ-কষ্ট ও বিপদকে বোঝানো sunshine শব্দের মধ্য দিয়ে সুসময়, সাফল্য, জয় ও আনন্দকে বোঝানো হয়েছে।)
Free hearts, free foreheads-you and I are old;
মু্ক্ত হৃদয়, উন্নত মস্তিষ্ক নিয়ে – তুমি আর আমি বুড়ো হয়েছি;
(free hearts এর মধ্য দিয়ে বোঝানো হয়েছে তাদের মন ছিল ভয়শূণ্য এবং স্বাধীণ। free foreheads এর মধ্য দিয়ে বোঝানো হয়েছে তারা মাথা নিচু করে কোনো কিছু সহ্য করেনি, বরং স্বাধীন মানুষের মতো মাথা উঁচু করে লড়াই করেছে।)
Old age hath yet his honour (অনার – সম্মান) and his toil;
এখনও বার্ধক্যের রয়েছে তার সম্মান এবং তার কাজ;
(ইউলিসিস তার নাবিক বন্ধুদের বোঝাচ্ছেন যে – তারা বৃদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু তাই বলে তাদের জীবন ফুরিয়ে যায়নি। মৃত্যুর আগে পর্যন্ত তাদের এখনও অনেক কাজ বাকি আছে এবং কাজের মধ্য দিয়েই তাদের সম্মানটুকু বজায় রাখতে হবে।)
Death closes all: but something ere the end,
মৃত্যু সবকিছু শেষ করে দেয়: কিন্তু সেই চূড়ান্ত শেষ (মৃত্যু) আসার আগে,
Some work of noble (নোবেল – মহৎ) note, may yet be done,
কিছু মহৎ কাজ, এখনও করা যেতে পারে,
Not unbecoming (আনবিকামিং – বেমানান) men that strove (স্ট্রোভ – চেষ্টা করেছিল) with Gods.
যা দেবতাদের বিরুদ্ধে লড়াই করা মানুষের জন্য উপযুক্ত।
(strove with Gods এর মধ্য দিয়ে ইউলিসিস তার নাবিকদের মনে করিয়ে দিচ্ছে যে – তারা কোনো সাধারণ মানুষ নয়। তারা বীর যোদ্ধা যারা একসময় ট্রয়ের যুদ্ধে খোদ দেবতাদের সাথে লড়াই করার সাহস দেখিয়েছিল।)
The lights begin to twinkle (টুইংকল – ঝিকমিক করা) from the rocks:
পাহাড়ের উপর থেকে আলো ঝিকমিক করতে শুরু করেছে:
The long day wanes: the slow moon climbs: the deep
দীর্ঘদিন প্রায় শেষ হতে চলেছে; ধীরে ধীরে চাঁদ ওঠছে; গভীর সমুদ্র
(The long day wanes এর মধ্য দিয়ে ইউলিসিস বলতে চেয়েছেন – সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। রাত ঘনিয়ে আসার অর্থাৎ মৃত্যুর আগে তাদের হাতে আর বেশি সময় নেই, তাই নতুন সমুদ্রযাত্রার জন্য তাদের এখনই প্রস্তুত হতে হবে।)
Moans (মোনস্ – বিলাপ করা) round with many voices. Come, my friends,
বহু কন্ঠে গর্জন করছে। এসো, আমার বন্ধুরা,
(এখানে ইউলিসিসের মনে হয়েছে – গভীর সমুদ্র যেন তাকে এবং তার সঙ্গীদের নতুন কোনো অভিযানের জন্য ব্যাকুল হয়ে ডাকছে।)
‘T is not too late to seek (সিক – অনুসন্ধান করা) a newer world.
একটা নতুন জগৎ অনুসন্ধান করার জন্য এখনও খুব একটা দেরি হয়নি।
Push off, and sitting well in order smite (স্মাইট – আঘাত করা)
এগিয়ে চলো, এবং সারিবদ্ধভাবে ঠিকমতো বসে (দাঁড় দিয়ে) আঘাত করো
The sounding furrows; for my purpose holds
গর্জমান ঢেউয়ের বুকে; কারন আমার উদ্দেশ্য হল
To sail beyond the sunset, and the baths
পারি দেওয়া সূর্যাস্তের ওপারে, এবং পারি দেওয়া যেখানে স্নান করে
Of all the western stars, until I die.
সমস্ত পশ্চিমি তারারা, যতক্ষন না আমি মারা যায়।
(প্রাচীন গ্রিক পুরাণ অনুসারে, সূর্য এবং অন্যান্য নক্ষত্রেরা পশ্চিমি মহাসাগর Oceanus এ ডুবে গিয়ে যেন প্রতিদিন স্নাণ করে। গ্রীকদের বিশ্বাস অনুযায়ী এটিই ছিল পৃথিবীর শেষ সীমানা। ইউলিসিস অজানাকে জানার ও অদেখাকে দেখার টানে যেন সেই সীমানাকেও অতিক্রম করতে চান।)
It may be that the gulfs will wash us down:
হতে পারে উপসাগর আমাদের ভাসিয়ে নিয়ে যাবে:
It may be we shall touch the Happy Isles* (হ্যাপি আইল – সুখের দীপপুঞ্জ),
হতে পারে আমারা পৌঁছে যাব সুখের দীপপুঞ্জে,
* Happy Isles – গ্রিক পুরাণ অনুসারে, ‘Happy Isles’ হল মৃত্যুর পর মহান বীর এবং দেবতাদের চিরস্থায়ী বিশ্রামের স্থান। এটি পৃথিবীর একেবারে পশ্চিমপ্রান্তে অবস্থিত এক ধরনের স্বর্গ, যেখানে কোনো দুঃখ-কষ্ট বা মৃত্যু নেই। একে ‘Islands of the Blessed’ বা ‘Fortunate Isles’ -ও বলা হয়।
And see the great Achilles*, whom we knew.
এবং দেখা হবে মহান অ্যাকিলিসের সাথে, যাকে আমরা চিনতাম।
* Achilles – অ্যাকিলিস হল একজন অন্যতম গ্রিকবীর। তিনি ছিলেন ট্রয়ের যুদ্ধে গ্রিক পক্ষের সবথেকে শক্তিশালী যোদ্ধা। যিনি মারা যাওয়ার পর Happy Isles -এ স্থান পেয়েছিলেন। ইউলিসিস আশা করেছেন, যাত্রাপথে তাঁর যদি মৃত্যু হয় তাহলে তিনিও একজন মহান বীর হওয়ায় Happy Isles -এ স্থান পাবেন এবং অ্যাকিলিসের সাথে মিলিত হবেন।
Tho’ much is taken, much abides; and tho’
যদিও অনেক কিছু হারিয়ে গেছে; তবুও অনেক কিছু রয়ে গেছে; আর যদিও
We are not now that strength which in old days
আমরা সেই শক্তি নয় যা পুরোনো দিনে
Moved earth and heaven, that which we are, we are;
পৃথিবী আর স্বর্গকে আন্দোলিত করেছিল, তবুও আমরা যা আছি, তাই আছি আমরা
One equal temper of heroic hearts,
বীরত্বপূর্ন হৃদয়ের এক অভিন্ন মেজাজ,
Made weak by time and fate, but strong in will
যা দুর্বল হয়েছে সময় আর ভাগ্যের দ্বারা, কিন্তু প্রবল ইচ্ছা শক্তিতে অটুট
To strive (স্ট্রাইভ – চেষ্টা করা), to seek, to find, and not to yield (ইয়েল্ড – হার মানা).
অবিরাম সংগ্রাম করতে, অনুসন্ধান করতে, খুঁজে পেতে, আর কখনই হার না মানতে।
(এই লাইনটি শুধুমাত্র ইউলিসিসের নয়, বরং পৃথিবীর সমস্ত মানুষের জন্য একটি চিরন্তন প্রেরণায় পরিণত হয়েছে। এটা আমাদের শেখায় যে, বয়স বা পরিস্থিতি যেমনই হোক না কেন, প্রতিকূলতাকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং কখনও হার মেনে নেওয়া যাবে না।)
MCQ Questions - Answers
Read More | আরও পড়ুন
আমাদের সাইটে আপনার মূল্যবান সময় অতিবাহিত করার জন্য ধন্যবাদ। Ulysses Bengali Meaning আপনার কেমন লেগেছে জানাতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তাছাড়া আমাদের সাইট নিয়ে আপনাদের কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে তা নির্দ্বিধায় জানাতে পারেন।
কী অসাধারণ অনুবাদ। কবিতাটিকে দারুণভাবে বুঝতে সাহায্য করলো। এভাবেই The Bet এর অনুবাদ করে দিলে বাধিত হব।অনেক অনেক শুভকামনা আপনার জন্য রাখলাম।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ… The Bet এর অনুবাদ আর কয়েকদিনের মধ্যেই আসবে।
Sir, Ulysses or our casuarina tree থেকে MCQ করে দিলে উপকৃত হতাম
অসাধারণ
ধন্যবাদ…
Amazing 😍
Thank you so much…
Good effort…carry on.
Thank You…
খুব সুন্দর হয়েছে , তবে meaning গুলো একটু আক্ষরিক হয়ে গেছে কিছু কিছু জায়গায় , ওগুলো তে একটু অন্তর্নিহিত মানে টা থাকলে ভালো হয় , তাছাড়া everything is ok and outstanding 👌👌👍👍
Thank you…
চেষ্টা করব আর একটা পোস্টের মাধ্যমে line by line অন্তনির্হিত অর্থ explain করে দেওয়ার।
Yes
line by line explanation পোস্টের লিংকটা দেওয়া আছে কবিতার বাংলা মানের শেষে… চাইলে একবার দেখে নিতে পারো।
Sir, Poem থেকে mcq করে দিলে ভালো হতো
কয়েক দিনের মধ্যেই Upload করা হবে। wait please…
Excellent
Thank you…
খুব ভালো
ধন্যবাদ…
Precise and perfect
Thank you so much…
Well translated and the meanings are clear.
Thank you…
খুবই সুন্দর বাংলা অনুবাদ। যে পাঠকই পড়বে তিনি অভিভূত না হয়ে পারবেন না।
অনেক ধন্যবাদ আপনাকে
সুন্দরভাবে অনুবাদ করেছেন 💐💐
দারুণ লাগলো 👍
আপনার জন্য দোয়া রইলো 🌹
অনেক ধন্যবাদ আপনাকে…
Sotti khub valo 👍👍
Very useful for student. 💐💐
Thank you so much…
Thanks for your translation🙏😊
I am become very happy 😊🙏
Welcome…
Thanks 👍
Welcome…
Amazing 😍
Thank you…
Thank you 😊
Welcome…
Thank you so much
It helped me to read it’s bangali meaning
thank you sir
I think u r doing a absolute banger bcz in this translation everything looks much easier I mean no offense ur doing good job but I think that u need to focus in inner meaning in some cases 🙏
I think u r doing a absolute banger bcz in this translation everything looks much easier I mean no offense ur doing good job but I think that u need to focus in inner meaning in some cases 🙏