এই পোস্টে প্রকাশ করা হয়েছে WBBSE বোর্ডের Class 10 এর ইংরেজি কবিতা My Own True Family Bengali Meaning। কবিতাটি লিখেছেন Ted Hughes। কবিতাটির প্রতিটি লাইনের বাংলা অনুবাদের সাথে প্রতিটি লাইনের বাংলা উচ্চারণও দেওয়া হয়েছে যাতে ছাত্রছাত্রীদের কবিতাটি পড়ে বুঝতে অসুবিধা না হয়। আশা রাখছি ছাত্রছাত্রীদের ভালো লাগবে।
About Poet | কবি পরিচিতি
- Ted Hughes ছিলেন একজন বিশিষ্ট ইংরেজ কবি।
- তিনি জন্মগ্রহণ করেছিলেন ১৭ই আগস্ট ১৯৩০ সালে ইয়র্কশায়ারে।
- তাঁর কিছু বিখ্যাত কাজ হল – ‘Birthday Letters’, ‘The Hawk in the Rain’, ‘Tales from Ovid’ ইত্যাদি।
- তিনি ১৯৮৪ সাল থেকে যত দিন বেঁচে ছিলেন ততদিন গ্রেট ব্রিটেনের Poet Laureate ছিলেন।
- তিনি ২৮শে অক্টোবর ১৯৯৮ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
My Own True Family Bengali Meaning | বাংলা অনুবাদ
Once I crept in an oakwood – I was looking for a stag.
উচ্চারন: ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড – আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ।
অনুবাদ: একদা আমি এক ওকগাছের বনে চুপিসারে গিয়েছিলাম – আমি একটি পুরুষ হরিণের খোঁজ করছিলাম।
I met an old woman there – all knobbly stick and rag.
উচ্চারন: আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার – অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ।
অনুবাদ: সেখানে আমার সাথে এক বৃদ্ধ মহিলার সাক্ষাত হয় – গাঁটওয়ালা লাঠি হাতে এবং ছেঁড়া বস্ত্র পরিহিত।
She said: ‘I have your secret here inside my little bag.’
উচ্চারন: সি সেড: ‘আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ।’
অনুবাদ: তিনি বললেন: ‘তোমার কিছু গোপন তথ্য রয়েছে আমার এই ছোট্ট ব্যাগের ভিতরে।’
Then she began to cackle and I began to quake.
উচ্চারন: দেন সি বিগান টু ক্যাকেল অ্যান্ড আই বিগান টু কোয়াক।
অনুবাদ: তারপর তিনি খিলখিল করে হাসতে শুরু করলেন এবং আমি কাঁপতে শুরু করলাম।
She opened up her little bag and I came twice awake –
উচ্চারন: সি ওপেনড্ আপ হার লিটিল ব্যাগ অ্যান্ড আই কেম টোয়াইস অ্যাওয়েক –
অনুবাদ: তিনি তার ছোট্ট ব্যাগটা খুললেন এবং আমি দ্বিতীয়বার জেগে উঠলাম –
Surrounded by a staring tribe and me tied to a stake.
উচ্চারন: সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড মি টায়েড টু এ স্টেক।
অনুবাদ: একদৃষ্টে তাকিয়ে থাকা উপজাতিরা আমার চারপাশ ঘিরে রয়েছে এবং আমাকে একটি খুঁটিতে বাঁধা হয়েছে।
They said: ‘We are the oak-trees and your own true family.
উচ্চারন: দে সেড: ‘উই আর দি ওক-ট্রিস অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি।
অনুবাদ: তারা বলল: ‘আমারা হলাম ওক গাছ এবং তোমার সত্যিকারের পরিবার।
We are chopped down, we are torn up, you do not blink an eye.
উচ্চারন: উই আর চপড্ ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই।
অনুবাদ: আমাদের কাটা হচ্ছে, আমাদের ছিঁড়ে ফেলা হচ্ছে, তুমি দৃষ্টিপাতও করো না।
Unless you make a promise now – now you are going to die.’
উচ্চারন: আনলেস ইউ মেক এ প্রমিশ নাও – নাও ইউ আর গোইং টু ডাই।’
অনুবাদ: যদিনা তুমি এখনই প্রতিজ্ঞা করো – এখনই তুমি মারা যাবে।’
‘Whenever you see an oak-tree felled, swear now you will plant two.
উচ্চারন: ‘হোয়েনএভার ইউ সি অ্যান ওক-ট্রি ফেলড্, সোয়্যার নাও ইউ উইল প্ল্যান্ট টু।
অনুবাদ: ‘যখনই তুমি দেখবে একটা ওকগাছ পড়ে রয়েছে, প্রতিজ্ঞা করো এখনই তুমি দুটো গাছ লাগাবে।
Unless you swear the black oak bark will wrinkle over you
উচ্চারন: আনলেস ইউ সোয়্যার দি ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ
অনুবাদ: যদিনা তুমি প্রতিজ্ঞা করো তাহলে ওকগাছের কালো ছাল তোমার উপর ভাঁজ ফেলবে
And root you among the oaks where you were born but never grew.’
উচ্চারন: অ্যান্ড রুট ইউ অ্যামোং দি ওকস্ হোয়ার ইউ ওয়ার বর্ন বাট নেভার গ্রিউ।’
অনুবাদ: ওকগাছের মধ্যে তোমাকে আটকে রাখা হবে যেখানে তুমি জন্মগ্রহন করেছিলেন কিন্তু কখনই বেড়ে উঠবে না।’
This was my dream beneath the boughs, the dream that altered me.
উচ্চারন: দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দি বাউস, দি ড্রিম দ্যাট অলটারড্ মি।
অনুবাদ: এটা ছিল আমার স্বপ্ন যা দেখেছিলাম গাছের নীচে, যে স্বপ্ন আমাকে বদলে দিয়েছিল।
When I came out of the oakwood, back to human company,
উচ্চারন: হোয়েন আই কেম আউট অফ দি ওকউড, ব্যাক টু হিউম্যান কোম্পানি,
অনুবাদ: যখন আমি ওকগাছের বন থেকে বেড়িয়ে এসেছিলাম, আবার মানুষের সংস্পর্শে ফিরে এলাম,
My walk was the walk of a human child, but my heart was a tree.
উচ্চারন: মাই ওয়াক ওয়াজ দি ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি।
অনুবাদ: তখন আমার হাঁটা ছিল একটা মানবশিশুর মতো, কিন্তু আমার হৃদয় ছিল একটা গাছের।
My Own True Family Textbook Questions Answers – Click Here
My Own True Family Summary
কবি একবার একটা পুরুষ হরিণ খুঁজতে খুঁজতে ওকবনে ঢুকে পড়েন। সেখানে তাঁর সাথে একজন বৃদ্ধা মহিলার দেখা হয়। বৃদ্ধা মহিলাটি ছিলেন জরাজীর্ণ, দুর্বল এবং তিনি তাঁর কম্পমান হাতে একটা লাঠি ধরেছিলেন। তিনি কবিকে বলেন – তার ছোট্ট ব্যাগের মধ্যে কবির সব গোপন কথা লুকানো আছে।
বৃদ্ধা হাসতে হাসতে যখন তার ব্যাগটি খুলেন তখন কবি সম্মোহিত হয়ে পড়ে এবং একটা স্বপ্নের জগতে চলে যান। সেখানে তিনি দেখেন, তাঁকে একটা খুঁটির সাথে বাঁধা হয়েছে এবং তাঁকে ঘিরে রয়েছে একদল ওক গাছ।
গাছেরা বলে – “আমরাই তোমার সত্যিকারের পরিবার।” তারা কবিকে অভিযোগ জানায় যে মানুষ তাদের নির্মমভাবে কেটে ফেলে এবং ছিঁড়ে ফেলে। কিন্তু তা দেখেও কবির মতো গোটা মানবজাতি তাদের উপেক্ষা করে চলে যায়।
গাছেরা কবিকে শর্ত দেয় যে যখন কবি দেখবেন একটা ওক গাছ কাটা হয়েছে তখন তাঁকে তার বদলে দুটো ওক গাছ লাগাতে হবে। যদি কবি সেই শপথ গ্রহণ না করেন, তাহলে কালো ওক গাছের ছাল তাকে গ্রাস করবে এবং তিনি মারা যাবেন।
স্বপ্নের ঘোর কাটতে যখন কবি বাস্তব জগতে ফিরে আসেন এবং বন থেকে মানব সমাজে প্রবেশ করেন, তখন তিনি সম্পূর্ণরূপে বদলে যান। তাঁর হাঁটাচলা মানুষের মতো হলেও, তাঁর হৃদয়টি সম্পূর্ণরূপে একটা গাছের হৃদয়ে পরিণত হয়। তিনি প্রকৃতির প্রতি একটা গভীর টান ও মমতা অনুভব করতে শুরু করেন।
Read More | আরও পড়ুন
My Own True Family Textbook Questions Answers – Click Here
আমাদের সাইটে আপনার মূল্যবান সময় অতিবাহিত করার জন্য ধন্যবাদ। My Own True Family Bengali Meaning আপনার কেমন লেগেছে জানাতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তাছাড়া আমাদের সাইট নিয়ে আপনাদের কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে তা নির্দ্বিধায় জানাতে পারেন।



Your posts are very helpful to me. It helps me well to teach my students .
Thank you very much…
Please give my blessings to your dear students.