Fable Bengali Meaning | Class 10 | Lesson 2 | Ralph Waldo Emerson | WBBSE

এই পোস্টে প্রকাশ করা হয়েছে WBBSE বোর্ডের Class 10 এর ইংরেজি কবিতা Fable Bengali Meaning। কবিতাটি লিখেছেন Ralph Waldo Emerson। এই পোস্টে কবিতাটির প্রত্যেক লাইনের বাংলা অনুবাদ দেওয়া হয়েছে। তাছাড়াও কবিতাটির সারসংক্ষেপ নীচে দিয়ে দেওয়া হল যাতে ছাত্রছাত্রীরা কবিতাটির যথার্থ অর্থ বুঝতে সক্ষম হয়। আশা রাখছি ছাত্রছাত্রীদের ভালো লাগবে।

About Poet | কবি পরিচিতি

  • Ralph Waldo Emerson (রাল্ফ ওয়ালডো ইমারসন) জন্মগ্রহণ করেছিলেন ২৫শে মে ১৮০৩ সালে ম্যাসাচুসেটস-এর বোসটনে।
  • তিনি ছিলেন একজন আমেরিকান প্রবন্ধকার, অধ্যাপক এবং কবি।
  • তাঁর বিখ্যাত কবিতাগুলি হল – ‘Concord Hymn’, ‘Brahma’ ইত্যাদি।
  • তিনি ২৭শে এপ্রিল ১৮৮২ সালে ৭৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Fable Bengali Meaning | বাংলা অনুবাদ

The mountain and the squirrel

পর্বত এবং কাঠবেড়ালির

had a quarrel:

ঝগড়া বেঁধেছিল:

And the former called the latter ‘Little Prig.’

এবং প্রথমজন দ্বিতীয়জনকে বলল ‘খুদে দাম্ভিক’।

Bun replied,

কাঠবেড়ালি উত্তর দিল,

‘You are doubtless very big;

‘তুমি নিঃসন্দেহে অনেক বড়;

But all sorts of things and weather

কিন্তু সমস্ত কিছু জিনিস এবং আবহাওয়াকে

Must be taken in together,

অবশ্যই একত্রে নিতে হবে,

To make up a year

তৈরি করতে একটা বছর 

And a sphere.

এবং একটি পৃথিবী।

And I think it no disgrace

এবং আমি মনে করি এতে কোনো মর্যদাহানি হয় না

To occupy my place.

আমার জায়গাটা অধিকার করতে।

If I’m not so large as you,

যদি আমি তোমার মতো এতো বড়ো না হই,

You are not so small as I,

তাহলে তুমিও আমার মতো এতো ছোটো নও,

And not half so spry.

এবং অর্ধেক প্রানবন্তও নও।

I’ll not deny you make

আমি অস্বীকার করছি না তুমি তৈরি করো

A very pretty squirrel track;

একটা খুবই সুন্দর কাঠবেড়ালির পথ;

Talents differ; all is well and wisely put;

প্রতিভার পার্থক্য ঘটে; সবই ভালো এবং বুদ্ধিমানের মতো রাখা;

If I cannot carry forests on my back,

যদি আমি আমার পিঠে করে জঙ্গল বহন করতে না পারি,

Neither can you crack a nut.’

তুমিও একটা বাদাম ভাঙতে পারো না।’

Fable Summary | সারসংক্ষেপ

রাল্ফ ওয়াল্ডো ইমারসন রচিত ‘Fable’ কবিতাটি একটি পর্বত এবং একটি কাঠবেড়ালির মধ্যে তর্কের ওপর ভিত্তি করে রচিত। পর্বত তার নিজের বিশাল আকারের জন্য গর্ব করে এবং কাঠবেড়ালিকে ‘ক্ষুদ্র দাম্ভিক’ বলে উপহাস করে। কিন্তু কাঠবেড়ালি শান্তভাবে বোঝায় যে প্রত্যেকেরই নিজস্ব ক্ষমতা, কাজ ও গুরুত্ব আছে।

কাঠবেড়ালি বলে যে, এই সুন্দর পৃথিবী এবং একটা গোটা বছর তৈরি করতে ছোটো-বড়ো সবধরনের বস্তু এবং আবহাওয়ার প্রয়োজন হয়। সে স্বীকার করে যে, সে পর্বতের মতো বিশাল নয়। তার সাথে সাথে সে এও বলে যে, পর্বত তার মতো চটপটে ও প্রানবন্তও নয়।

কবিতার শেষে কাঠবেড়ালি মনে করিয়ে দেয় যে, পৃথিবীতে সকলেরই আলাদা আলাদা প্রতিভা রয়েছে। পর্বত তার পিঠে জঙ্গল বহন করতে পারলেও, কাঠবেড়ালির মতো একটা সামান্য বাদাম ভাঙার ক্ষমতা তার নেই। প্রকৃতির সৃষ্টিতে ছোটো বড়ো সকলেরই নিজস্ব ক্ষমতা এবং নির্দিষ্ট ভূমিকা রয়েছে।

এই কবিতা আমাদের শেখায় যে, কেউ কারোও থেকে ছোটো বা বড়ো নয়। বরং সকলেই তাদের নিজস্ব গুণ, দক্ষতা এবং অবদানের জন্য মূল্যবান। বৈচিত্র্যই প্রকৃতিকে ভারসাম্য দেয় এবং প্রত্যেক সত্ত্বার অস্তিত্বেরই একটা নির্দিষ্ট কারণ আছে।

Read More | আরও পড়ুন

আমাদের সাইটে আপনার মূল্যবান সময় অতিবাহিত করার জন্য ধন্যবাদ। Fable Bengali Meaning আপনার কেমন লেগেছে জানাতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তাছাড়া আমাদের সাইট নিয়ে আপনাদের কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে তা নির্দ্বিধায় জানাতে পারেন।

3 thoughts on “Fable Bengali Meaning | Class 10 | Lesson 2 | Ralph Waldo Emerson | WBBSE”

    • যতক্ষন না লাইনের মধ্যে কোনো যতিচিহ্ন আসছে ততক্ষন পর্যন্ত পড়ে তারপর একসাথে বাংলা মানেটা পড়ো, তাহলেই দেখবে কবিতাটার বাংলা মানে বুঝতে পারছ। আপনার সমস্যা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ…

      Reply

Leave a Comment