প্রিয় ছাত্রছাত্রীরা, এই পোস্টে প্রকাশ করা হয়েছে WBCHSE বোর্ডের Class 12 এর Semester 4 এর Top 30 Three Questions Questions and Answers। গল্পটি লিখেছে Leo Tolstoy। প্রতিটি প্রশ্নের বাংলা অনুবাদ দিয়ে দেওয়া হয়েছে যাতে ছাত্রছাত্রীদের প্রশ্ন-উত্তরগুলি পড়ে বুঝতে কোনো অসুবিধা না হয়। Three Questions Bengali Meaning আগেই প্রকাশ করা হয়েছে। প্রয়োজন হলে দেখে নিতে পারো। আশা করছি ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হবে।
Three Questions Questions and Answers (SAQ)
1) What were the questions the Tsar wanted to be answered? (তিনটি প্রশ্ন কী যেগুলির উত্তর জার চেয়েছিলেন?)
The three questions that the Tsar wanted to be answered were – (i) what was the right time to begin an action, (ii) who were the most necessary people, (iii) what was the most important thing to do at a certain time.
(তিনটি প্রশ্ন যেগুলির উত্তর জার চেয়েছিলেন সেগুলি হল – (i) কোনো কাজ শুরু করার জন্য সঠিক সময় কোনটা, (ii) কারা হয় সবথেকে দরকারি মানুষ, (iii) একটা নির্দিষ্ট সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কী।)
2) Why did the Tsar need correct answers to his three questions? (কেন জারের তাঁর তিনটি প্রশ্নের উত্তরের প্রয়োজন হয়েছিল?)
The Tsar needed correct answers to his three questions because he wanted to be successful in all his tasks.
(জারের তাঁর তিনটি প্রশ্নের সঠিক উত্তরের প্রয়োজন হয়েছিল কারণ তিনি চেয়েছিলেন তাঁর সমস্ত কাজে সফল হতে।)
3) When, according to the Tsar, would he never fail in anything he might undertake? (কখন, জারের মতানুযায়ী, তিনি কোনো কাজেই ব্যর্থ হতেন না?)
According to the Tsar, he would never fail in anything he might undertake if he knew what was the right time to begin an action, who were the most necessary people, and what was the most important thing to do at a certain time.
(জারের মতানুযায়ী, তিনি তাঁর কাজে কখনই ব্যর্থ হতেন না যদি তিনি জানতেন কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটি, কারা হয় সবচেয়ে দরকারি মানুষ, এবং একটা নির্দিষ্ট সময়ে কোনটা হয় সবথেকে গুরুত্বপূর্ণ কাজ।)
4) Why did not the Tsar give reward to none? (কেন জার কাউকে পুরস্কৃত করলেন না?)
The learned and wise men answered the questions differently. The Tsar was dissatisfied with their answers and he was unable to come to any conclusion. So, he did not give reward to none.
(শিক্ষিত এবং জ্ঞানী মানুষরা প্রশ্নগুলির আলাদা আলাদা উত্তর দিয়েছিল। জার তাদের উত্তরে অসন্তুষ্ট হয়েছিলেন এবং কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। তাই, তিনি কাউকে পুরস্কৃত করলেন না।)
5) Why was the Tsar dissatisfied with the answers of the learned men? (কেন জার শিক্ষিত মানুষদের উত্তরে অসন্তুষ্ট হয়েছিলেন?)
The Tsar was dissatisfied with the answers of the learned men because they answered the questions differently and the Tsar was unable to come to any conclusion.
(জার শিক্ষিত মানুষদের উত্তরে অসন্তুষ্ট হয়েছিলেন কারণ তারা প্রশ্নগুলির আলাদা আলাদা উত্তর দিয়েছিল এবং জার কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।)
6) What did the Tsar do when he was not satisfied with the answers of the learned men? (জার কী করলেন যখন তিনি শিক্ষিত মানুষদের উত্তরে অসন্তুষ্ট হলেন?)
When the Tsar was not satisfied with the answers of the learned men, he rewarded none and decided to consult a hermit to seek the answers to his questions.
(যখন জার শিক্ষিত মানুষদের উত্তরে অসন্তুষ্ট হলেন, তখন তিনি কাউকে পুরস্কৃত করলেন না এবং তাঁর প্রশ্নের উত্তর খোঁজার জন্য একজন সন্ন্যাসীর সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন।)
7) Why did the Tsar decide to meet the hermit? (কেন জার সন্ন্যাসীর সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন?)
The Tsar decided to meet the hermit because he was dissatisfied with the answers of the learned men and was unable to come to any conclusion.
(জার সন্ন্যাসীর সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন কারণ তিনি জ্ঞানী মানুষদের উত্তরে অসন্তুষ্ট ছিলেন এবং তিনি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।)
8) Whom did the Tsar decide to consult and why? (কার সাথে জার পরামর্শ করার সিদ্ধান্ত নিলেন এবং কেন?)
The Tsar decided to consult a hermit because he was well-known for his wisdom.
(জার একজন সন্ন্যাসীর সাথে পরামর্শ করার সিদ্ধান্ত নিলেন কারন তিনি (সন্ন্যাসী) তাঁর জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন।)
9) Where did the hermit live? Whom did he only receive? (সন্ন্যাসী কোথায় বাস করত? কাদের তিনি শুধুমাত্র গ্রহণ করতেন?)
The hermit lived in a wood which he never quitted. He received only the common folk.
(সন্ন্যাসী একটা বনে বাস করত যা তিনি কখনই ছেড়ে যাননি। তিনি শুধুমাত্র সাধারণ মানুষদের গ্রহণ করতেন।)
10) What did the Tsar do before meeting the hermit? (জার কী করেছিলেন সন্ন্যাসীর সাথে সাক্ষাৎ করার আগে?)
Before meeting the hermit the Tsar put on simple clothes to appear as an ordinary person. He left his horse and bodyguard behind and went alone.
(সন্ন্যাসীর সাথে দেখা করার আগে জার সাধারণ পোশাক পরেন একজন সাধারণ মানুষ হিসাবে উপস্থিত হওয়ার জন্য। তিনি তাঁর ঘোড়া এবং প্রহরীদের পেছনে রাখেন এবং একাই এগিয়ে যান।)
11) Why did the Tsar hide his royal identity? / Why did the Tsar put on simple clothes before meeting the hermit? (কেন জার তাঁর রাজ পরিচয় গোপন করেছিলেন? / কেন জার সাধারণ পোশাক পরেছিলেন সন্ন্যাসীর সাথে দেখা করার আগে?)
As the hermit met only common folk, the Tsar put on simple clothes before meeting the hermit.
(যেহেতু সন্ন্যাসী শুধুমাত্র সাধারণ মানুষদের সাথে দেখা করেন, তাই জার সাধারণ পোশাক পরেন সন্ন্যাসীর সাথে দেখা করার আগে।)
12) What was the hermit doing when the Tsar met him? (সন্ন্যাসী কী করছিল যখন জার তাঁর সাথে দেখা করে?)
When the Tsar met the hermit, he was digging the ground in front of his hut.
(যখন জার সন্ন্যাসীর সাথে দেখা করেন, তখন তিনি তাঁর কুঁড়ে ঘরের সামনে মাটি খুঁড়ছিলেন।)
13) How did the hermit react on seeing the Tsar? (জারকে দেখে সন্ন্যাসী কী করেছিল?)
Seeing the Tsar, the hermit greeted him and continued digging the ground.
(জারকে দেখে, সন্ন্যাসী তাকে অভিবাদন জানান এবং মাটি খোঁড়ার কাজ চালিয়ে যান।)
14) How was the physical condition of the hermit? (সন্ন্যাসীর শারিরীক অবস্থা কেমন ছিল?)
The hermit was frail and weak. Each time when he stuck the spade into the ground, he breathed heavily.
(সন্ন্যাসী রোগা এবং দুর্বল ছিল। প্রত্যেকবার যখন তিনি মাটির মধ্যে কোদাল দিয়ে আঘাত করছিলেন, তখন তিনি জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন।)
15) What did the hermit do when the Tsar asked him three questions? (সন্ন্যাসী কী করলেন যখন জার তাঁকে তিনটি প্রশ্ন করলেন?)
When the Tsar asked the hermit three questions, he listened but answered nothing. He just spat on his hand and continued digging.
(যখন জার সন্ন্যাসীকে তিনটি প্রশ্ন করলেন, তখন তিনি শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না। তিনি শুধুমাত্র তাঁর হাতে থুতু দিলেন এবং মাটি খোঁড়ার কাজ চালিয়ে গেলেন।)
16) How long did the Tsar continue digging for the hermit? (কতক্ষন জার সন্ন্যাসীর জন্য মাটি খোঁড়ার কাজ চালিয়ে গেলেন?)
The Tsar continued digging for the hermit till one hour passed and another. The sun began to sink behind the trees.
(জার সন্ন্যাসীর জন্য মাটি খোঁড়ার কাজ চালিয়ে গেলেন যতক্ষন না একঘন্টা এবং আরও একঘন্টা কাটল। সূর্য গাছের পেছনে ডুবতে শুরু করেছিল।)
17) When did the Tsar stop and repeat his questions? (কখন জার থামলেন এবং তাঁর প্রশ্নগুলো আবার জিজ্ঞাসা করলেন?)
When the Tsar dug two beds for the hermit, he stopped and repeated his questions.
(যখন জার সন্ন্যাসীর জন্য দুটি বেড খুঁড়ে ফেলেছিলেন, তখন তিনি থামলেন এবং তাঁর প্রশ্নগুলো আবার জিজ্ঞাসা করলেন।)
18) How was the condition of the bearded man? (দাড়িওয়ালা মানুষটির অবস্থা কেমন ছিল?)
The bearded man had a large wound in his stomach. It was bleeding profusely. He held his hands pressed against his stomach. After reaching the Tsar he fell on the ground fainting and moaning feebly.
(দাড়িওয়ালা মানুষটির পেটের মধ্যে একটা বড়ো ক্ষত ছিল। সেখানে প্রচুর রক্তপাত হচ্ছিল। সে তার হাত দুটো পেটের মধ্যে চেপে ধরে রেখেছিল। জারের কাছে পৌঁছানোর পর সে জ্ঞান হারিয়ে মাটির মধ্যে পড়ে গেলে এবং গোঙাতে লাগল।)
19) What happened when the wounded man reached the Tsar? (কী ঘটল যখন আহত মানুষটি জারের কাছে পৌঁছালো?)
When the wounded man reached the Tsar, he fell fainting on the ground and moaning feebly.
যখন আহত মানুষটি জারের কাছে পৌঁছালো, তখন সে জ্ঞান হারিয়ে মাটির মধ্যে পড়ে গেল এবং গোঙাতে লাগল।
20) How did the Tsar nurse the wounded man? (জার কীভাবে আহত মানুষটির সেবা করল?)
The Tsar washed the man’s wound as best as he could. Then he bandaged the wound with his handkerchief and the hermit’s towel. The Tsar washed and rebandaged the wound several times. At last, the blood stopped flowing and the man revived.
(জার যতটা ভালোভাবে সম্ভব ক্ষতটা পরিস্কার করলেন। তারপর তিনি ক্ষতটা বেঁধে দিলেন তার রুমাল এবং সন্ন্যাসীর তোয়ালে দিয়ে। জার ক্ষতটাকে অনেকবার পরিস্কার করলেন এবং পুনরায় বেঁধে দিলেন। অবশেষে, রক্তপাত থেমে গেল এবং মানুষটির জ্ঞান ফিরল।)
21) Why did the Tsar fall asleep in a short time? (কেন জার কিছুক্ষনের মধ্যে ঘুমিয়ে পড়লেন?)
The Tsar fall asleep in a short time because he was very tired with his walk and the day’s work.
(জার কিছুক্ষনের মধ্যেই ঘুমিয়ে পড়লেন কারণ তিনি তাঁর হাটা এবং সারাদিনের কাজের জন্য ভীষণ ক্লান্ত ছিলেন।)
22) Where and how did the Tsar sleep at night? (কোথায় এবং কীভাবে জার রাত্রে ঘুমিয়ে পড়েছিল?)
Being tired, the Tsar slept on the threshold of the hermit’s cottage and spent the whole short summer night there.
(ক্লান্ত হয়ে, জার সন্ন্যাসীর কুঁড়েঘরের দরজার সামনে ঘুমিয়ে পড়েন এবং সেখানেই গ্রীষ্মের পুরো রাত কাটিয়ে দেন।)
23) Why did the bearded man ask forgiveness of the Tsar? (কেন দাড়িওয়ালা মানুষটি জারের কাছে ক্ষমা চেয়েছিল?)
The bearded man planned to kill the Tsar. But that very Tsar saved his life by bandaging his wound. So the man asked forgiveness of the Tsar.
(দাড়িওয়ালা মানুষটি জারকে হত্যা করার পরিকল্পনা করেছিল। কিন্তু সেই জারই তার ক্ষত বেঁধে দিয়ে তার জীবন বাঁচান। তাই মানুষটি জারের কাছে ক্ষমা চেয়েছিলেন।)
24) What did the bearded man swear to revenge himself on the Tsar? (দাড়িওয়ালা মানুষটি জারের উপর প্রতিশোধ নেওয়ার জন্য কী প্রতিজ্ঞা করেছিল?)
The Tsar once seized the property of the bearded man’s brother and executed him. So the man swore to revenge himself on the Tsar by killing him on his way back from the hermit’s cottage.
(জার একদা দাড়িওয়ালা মানুষটার ভাইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করেন এবং তাকে মৃত্যুদন্ড দেন। তাই সন্ন্যাসীর কুটির থেকে ফিরে আসার সময় জারকে হত্যা করে মানুষটি জারের উপর প্রতিহিংসা নেওয়ার শপথ নিয়েছিল।)
25) How was the bearded man wounded? (দাড়িওয়ালা মানুষটি কীভাবে আহত হয়েছিল?)
The bearded man came out of his ambush when the Tsar did not return in the expected time. Unfortunately he met the Tsar’s bodyguard. They recognised and attacked him. Thus the man was wounded.
(দাড়িওয়ালা মানুষটি তার গোপন আস্তানা থেকে বেরিয়ে আসে যখন জার আশাতীত না ফিরে আসে। দুর্ভাগ্যজনকভাবে তার জারের প্রহরীদের সাথে দেখা হয়ে যায়। তারা তাকে চিনতে পারে এবং আক্রমন করে। এইভাবেই মানুষটি আহত হয়েছিল।)
26) Why did the bearded man become an enemy of the Tsar? (কেন দাড়িওয়ালা মানুষটি জারের শত্রু হয়েছিল?)
The Tsar once seized the property of the bearded man’s brother and executed him. He swore to kill the Tsar to take revenge. Thus the man became an enemy of the Tsar.
(জার একদা দাড়িওয়ালা লোকটির ভাইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল এবং তার মৃত্যুদন্ড দিয়েছিল। সে প্রতিহিংসা নেওয়ার জন্য জারকে হত্যা করার প্রতিজ্ঞা করেছিল। এইভাবে মানুষটি জারের শত্রু হয়েছিল।)
27) What did the wounded man promise to the Tsar? (আহত মানুষটি জারকে কী প্রতিজ্ঞা করেছিল?)
As the Tsar saved the wounded man, he promised that he would serve the Tsar as his most faithful slave as long as he would live. He would also ask his sons to do the same.
(যেহেতু জার আহত মানুষটিকে বাঁচিয়েছিল, তাই সে প্রতিজ্ঞা করেছিল যে সে জারের সবথেকে বিশ্বস্ত ভৃত্য হিসাবে সেবা করবে যতদিন সে বাঁচবে। সে তার ছেলেদেরও বলবে একই কাজ করতে।)
28) Why was the Tsar glad? (কেন জার আনন্দিত হয়েছিল?)
The Tsar was glad because he made peace with his enemy without any difficulty and also gained him as a friend.
(জার আনন্দিত হয়েছিল কারণ তিনি তার শত্রুর সাথে শান্তি স্থাপন করেছিল কোনোরকম বাধা ছাড়ায় এবং তাকে একজন বন্ধু হিসাবেও পেয়েছিল।)
29) How did the Tsar forgive the bearded man? (কীভাবে জার দাড়িওয়ালা মানুষটিকে ক্ষমা করে দিয়েছিল?)
Having made peace with the bearded man, the Tsar decided to send his servants and his own physician to attend him. The Tsar also promised him to restore his property. Thus he forgave the man.
(দাড়িওয়ালা মানুষটির সাথে শান্তি স্থাপন করে, জার তার সেবা করার জন্য তাঁর ভৃত্যদের এবং তাঁর নিজের চিকিৎসককে পাঠানোর জন্য মনস্থির করেন। জার তার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য তাকে প্রতিজ্ঞাও করেছিল। এইভাবে তিনি মানুষটিকে ক্ষমা করে দিয়েছিল।)
30) What did the Tsar do when he had gained the man for a friend? (জার কী করেছিল যখন তিনি মানুষটিকে একজন বন্ধু হিসাবে পেয়েছিলেন?)
When the Tsar had gained the man for a friend, he decided to send his servants and his own physician to attend him and promised him to restore his property.
(যখন জার মানুষটিকে একজন বন্ধু হিসাবে পেলেন, তখন তিনি তার সেবা করার জন্য তাঁর ভৃত্যদের এবং তাঁর নিজের চিকিৎসককে পাঠানোর জন্য মনস্থির করেন এবং তার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার জন্য তাকে প্রতিজ্ঞা করেন।)
31) What was the hermit doing when the Tsar met him to beg an answer to his questions for the last time? (সন্ন্যাসী কী করছিলেন যখন জার শেষবারের জন্য তাঁর প্রশ্নের উত্তরের জন্য অনুরোধ করতে তার সাথে দেখা করেছিলেন?)
When the Tsar met the hermit to beg an answer to his questions for the last time, he (the hermit) was on his keens sowing seeds in the beds that had been dug the day before.
(যখন জার শেষবারের মতো তাঁর প্রশ্নের উত্তর চাওয়ার জন্য সন্ন্যাসীর সাথে দেখা করলেন, তখন তিনি হাঁটুর উপর বসে বেডগুলিতে বীজ বপন করছিলেন যেগুলি আগের দিন খোঁড়া হয়েছিল।)
32) What, according to the hermit, is the most important time and why? (সন্ন্যাসীর মতানুযায়ী, কী হয় সবথেকে গুরুত্বপূর্ণ সময় এবং কেন?)
According to the hermit, ‘now’ is the most important time because this is the only time when we have the ability to do something.
(সন্ন্যাসীর মতানুযায়ী, ‘বর্তমান’ হল সবথেকে গুরুত্বপূর্ণ সময় কারণ এটাই হল সেই সময় যখন আমাদের কিছু করার সামর্থ্য থাকে।)
33) Who, according to the hermit, is the most important man and why? (সন্ন্যাসীর মতানুযায়ী, কে হল সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ এবং কেন?)
According to the hermit, the most important man is he with whom one is at a particular time because no one knows whether will ever have dealings with him.
(সন্ন্যাসীর মতানুযায়ী, সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ হল সে যার সাথে একজন একটা নির্দিষ্ট সময়ে থাকে কারণ কেউ জানে না তার সাথে আর সম্পর্ক থাকবে কিনা।)
34) What, according to the hermit, is the most important affair and why? (সন্ন্যাসীর মতানুযায়ী, কী হল সবথেকে গরুত্বপূর্ণ কাজ এবং কেন?)
According to the hermit, the most important affair is to do good for him with whom one is at a particular time because the person has been sent to the earth for this purpose only.
(সন্ন্যাসীর মতানুযায়ী, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হল তার ভালো করা যার সাথে একজন একটা নির্দিষ্ট সময়ে থাকে কারণ মানুষকে পাঠানোই হয়েছে পৃথিবী শুধুমাত্র এই উদ্দেশ্যে।)
Three Questions Questions and Answers (DAQ)
1) How did the Tsar nurse the wounded man? 6 [H.S. – 2015]
(কীভাবে জার আহত মানুষটার সেবা শুশ্রুষা করেছিলেন?)
When the man reached the hermit’s cottage, he was deadly wounded. The Tsar unfastened his clothing and found a large wound in his stomach. It was bleeding profusely. The Tsar washed the wound as best as he could. Then he bandaged the wound with his handkerchief and the hermit’s towel. But the blood kept flowing. The Tsar washed and rebandaged the wound several times. At last, the blood stopped flowing and the man revived. The Tsar gave him some fresh water to drink. With the help of the hermit, the Tsar carried the man into the hut and laid him on the bed. Thus, the Tsar nursed the wounded man.
(যখন মানুষটি সন্ন্যাসীর কুঁড়ে ঘরে পৌঁছালো, তখন সে মারাত্মকভাবে আহত ছিল। জার তার পোশাক খুলে দিলেন এবং তার পেটে একটা গভীর ক্ষত দেখতে পেলেন। সেখান থেকে প্রচুর রক্তপাত হচ্ছিল। জার যতটা ভালোভাবে সম্ভব ক্ষতটা পরিস্কার করলেন। তারপর তিনি ক্ষতটা বেঁধে দিলেন তার রুমাল এবং সন্ন্যাসীর তোয়ালে দিয়ে। কিন্তু রক্তপাত হতেই থাকল। জার ক্ষতটাকে অনেকবার পরিস্কার করলেন এবং পুনরায় বেঁধে দিলেন। অবশেষে, রক্তপাত থেমে গেল এবং মানুষটির জ্ঞান ফিরল। জার তাকে পান করার জন্য তাজা জল দিলেন। সন্ন্যাসীর সাহায্যে, জার মানুষটিকে কুঁড়ে ঘরের ভেতরে নিয়ে আসলেন এবং তাকে বিছানায় শুইয়ে দিলেন। এইভাবে, জার আহত মানুষটির সেবা করেছিলেন।)
2) What were the questions that had occurred to the Tsar? Why did he need correct answers to those questions? What did he do when he was not satisfied with the answers of the learned men? 3+1+2 [H.S – 2016]
(তিনটি প্রশ্ন কী যেটা জারের মনে উদয় হয়েছিল? কেন তাঁর সেই প্রশ্নগুলির সঠিক উত্তরের প্রয়োজন হয়েছিল? তিনি কী করলেন যখন তিনি জ্ঞানী মানুষদের উত্তরে সন্তুষ্ট হলেন না?)
প্রথম প্রশ্নটির উত্তরের জন্য SAQ -এর 1 নং প্রশ্নের উত্তর দেখ।
* দ্বিতীয় প্রশ্নটির উত্তরের জন্য SAQ -এর 2 নং প্রশ্নের উত্তর দেখ।
** তৃতীয় প্রশ্নটির উত্তরের জন্য SAQ -এর 6 নং প্রশ্নের উত্তর দেখ।
3) Why did the bearded man become an enemy of the Tsar? What did the man swear and resolve to do? Why did he ask forgiveness of the Tsar and what did he promise him? 1+2+3 [H.S. – 2017]
(কেন দাড়িওয়ালা মানুষটি জারের শত্রু হয়েছিল? মানুষটি কী করার শপথ নিয়েছিল? কেন সে জারের কাছে ক্ষমা চেয়েছিল এবং সে তাকে কী প্রতিজ্ঞা করেছিল?)
প্রথম প্রশ্নটির উত্তরের জন্য SAQ -এর 26 নং প্রশ্নের উত্তর দেখ।
* দ্বিতীয় প্রশ্নটির উত্তরের জন্য SAQ -এর 24 নং প্রশ্নের উত্তর দেখ।
** The Tsar seized the property of the wounded man’s brother and executed him. But that very Tsar saved the wounded man’s life by bandaging his wound properly. So, the wounded man asked forgiveness from the Tsar. He also promised that he would serve the Tsar faithfully as long as he would live. Besides he would ask his sons to do the same.
(জার আহত মানুষটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছিলেন এবং তাকে হত্যা করেছিলেন। কিন্তু সেই জারই আহত মানুষটির জীবন বাঁচিয়েছিলেন তার ক্ষত বেঁধে দিয়ে। তাই আহত মানুষটি জারের কাছ থেকে ক্ষমা চেয়েছিলেন। সে এমনকি শপথ নিয়েছিল যে সে বিশ্বাসযোগ্যভাবে রাজার সেবা করবে যতদিন সে বেঁচে থাকবে। তাছাড়াও সে তার ছেলেদেরও একই কাজ করতে বলবে।)
4) “All the answers being different, the Tsar agreed with none of them.” – What were the questions to which the Tsar got different answers? Whom did the Tsar decide to consult when he was not satisfied? Where did that person live whom the Tsar decided to consult? What was he famous for? 3+1+1+1 [H.S. – 2018, 2022] (“সমস্ত উত্তর আলাদা হওয়ায়, জার কারও সাথে একমত হলেন না।” – প্রশ্নগুলি কী যেগুলো জার আলাদা আলাদা উত্তর পেয়েছিল? কার সাথে জার দেখা করার জন্য মনস্থির করেছিলেন যখন তিনি অসন্তুষ্ট ছিলেন? কোথায় সেই ব্যক্তিটা বাস করত যার সাথে জার দেখা করার জন্য মনস্থির করেছিলেন? তিনি কিসের জন্য বিখ্যাত ছিলেন?)
প্রথম প্রশ্নটির উত্তরের জন্য SAQ -এর 1 নং প্রশ্নের উত্তর দেখ।
* When he was not satisfied, he decided to consult a hermit.
** The hermit lived in a wood which he never quitted.
*** The hermit was famous for his wisdom.
5) How was the wounded man revived and nursed? Why did he ask forgiveness of the Tsar? What did the Tsar do when he had gained the man for a friend? 2+2+2 [H.S. – 2019, 2022]
(কীভাবে আহত মানুষটির সেবা করে জীবন বাঁচানো হয়েছিল? কেন সে জারের কাছে ক্ষমা চেয়েছিল? জার কী করলেন যখন তিনি মানুষটিকে একজন বন্ধু হিসাবে পেলেন?)
The Tsar washed the man’s wound as best as he could. Then he bandaged the wound with his handkerchief and the hermit’s towel. The Tsar washed and rebandaged the wound several times. At last, the blood stopped flowing and the man revived.
* The Tsar seized the property of the wounded man’s brother and executed him. But that very Tsar saved the wounded man’s life by bandaging his wound properly. So, the wounded man asked forgiveness from the Tsar.
** তৃতীয় প্রশ্নটির উত্তরের জন্য SAQ -এর 29 নং প্রশ্নের উত্তর দেখ।
6) “Here comes someone running.” – (a) Who is the speaker? (b) Who came running? (c) What was the condition of the person who came running? (d) How was the person taken care of? 1+1+2+2 [H.S. – 2024] (“কেউ একজন দৌড়ে আসছে।” – বক্তা কে? কে দৌড়ে আসছিল? যে দৌড়ে আসছিল তার অবস্থা কেমন ছিল? কীভাবে ব্যক্তিটি তার যত্ন নিল?)
(a) The wise hermit is the speaker.
(b) The man, who planned to kill the Tsar, came running.
(c) The man had a large wound in his stomach. It was bleeding profusely. He held his hands pressed against his stomach. Reaching the Tsar, he fell fainting on the ground and moaning feebly.
(d) The Tsar washed the wound as best as he could. Then he bandaged the wound with his handkerchief and the hermit’s towel. The Tsar washed and rebandaged the wound several times. At last, the blood stopped flowing and the man revived. The Tsar gave him some fresh water to drink. With the help of the hermit, the Tsar carried the man into the hut and laid him on the bed. Thus the wounded man taken care of.
7) “You have already been answered!” – Who said this and when? How were the questions answered? 1+1+4
(“তুমি ইতিমধ্যে উত্তর পেয়ে গেছ!” – কে এটা কখন বলেছিল? কীভাবে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছিল?)
In Leo Tolstoy’s story ‘Three Questions’, the hermit said this when the Tsar came to the hermit for the last time to ask for the answers to his questions.
* Being dissatisfied with the answers of the learned men, the Tsar decided to consult a hermit to seek the answers to his questions. But the hermit did not give the answer. In the meantime a wounded man reached there and the Tsar saved his life by nursing him. Next day the Tsar repeated his questions before leaving. Now the hermit made his seek the answers from his own experience of life. If the Tsar did not take pity on the hermit, he would not have helped him digging and met his death. Afterwards, if he did not dress the wound of the man, he would have died without having made peace with him. Both the instances proves that the present moment is the most important time; the man with whom he deals with is the most important man and to do good for him is the most important business.
(সন্ন্যাসীর কুটিরে পৌঁছানোর পর জার সন্ন্যাসীকে দুবার তার প্রশ্নগুলি জিজ্ঞাসা করে। কিন্তু সন্ন্যাসী কোনো উত্তর দেয় না। ইতিমধ্যে একজন আহত মানুষ সেখানে পৌঁছায় এবং জার তার জীবন বাঁচায় তার সেবা করে। পরের দিন চলে যাওয়ার আগে জার তার প্রশ্নগুলি আবার করে। এবার সন্ন্যাসী জার তাঁর নিজের জীবন থেকেই তাঁর প্রশ্নগুলির উত্তর সন্ধানের দিক নির্দেশ করে। যদি জার সন্ন্যাসীর প্রতি দয়া না করত, তাহলে সে তাকে মাটি খোঁড়ায় সাহায্য না করেই চলে যেত এবং মৃত্যুর সম্মুখীন হতো। পরে, যদি সে মানুষটির ক্ষতটা বেঁধে না দিত, তাহলে সে মারা যেত তার সাথে শান্তি স্থাপন না করেই। দুটো উদাহরণই প্রমান করে যে বর্তমান মুহূর্ত হল সবথেকে গুরুত্বপূর্ণ সময়; যে মানুষটার সাথে সে আছে সে-ই হল সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ এবং তার ভালো করাই হল সবথেকে গুরুত্বপূর্ণ কাজ।)
Read More | আরও পড়ুন
আমাদের সাইটে আপনার মূল্যবান সময় অতিবাহিত করার জন্য ধন্যবাদ। Three Questions Questions and Answers আপনার কেমন লেগেছে জানাতে নীচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তাছাড়া আমাদের সাইট নিয়ে আপনাদের কোনো মতামত বা জিজ্ঞাসা থাকলে তা নির্দ্বিধায় জানাতে পারেন।


